হোম > সারা দেশ > রংপুর

আচরণবিধি লঙ্ঘনের দায়ে বিএনপির দুই নেতাকে জরিমানা

উপজেলা প্রতিনিধি, পাটগ্রাম (লালমনিরহাট)

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আচরণবিধি লঙ্ঘনের দায়ে লালমনিরহাট-১ আসনে (পাটগ্রাম-হাতীবান্ধা) দুই বিএনপি নেতাকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

অভিযুক্তরা হলেন— ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি শামীম হোসেন ও সাজেদুল ইসলাম হাকিম। তারা বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজিব প্রধানের পক্ষে কাজ করছিলেন।

শুক্রবার বিকালে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জগতবেড় ইউনিয়ন ও‌ কুচলিবাড়ি ইউনিয়নে অভিযান পরিচালনার সময় জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম এ জরিমানা করেন।

সূত্রে জানা যায়, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘন করে জগতবেড় ইউনিয়নে বিএনপির প্রার্থীর পক্ষে কম্বল বিতরণ করায় শামিম হোসেনকে পাঁচ হাজার টাকা ও কুচলিবাড়ী ইউনিয়নে বিএনপি প্রার্থীর পক্ষে ফুটবল বিতরণ করায় সাজেদুল ইসলাম হাকিমকে ১০‌ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে তারা এ জরিমানা অর্থ পরিশোধ করেন।

জেলা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রাকিবুল ইসলাম বলেন, বিএনপি প্রার্থীর পক্ষে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘন করে কম্বল বিতরণ ও ফুটবল বিতরণ করার দায়ে তাদেরকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং তারা পরবর্তীতে অর্থ পরিশোধ করেন।

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার

দিনাজপুরে হামলার প্রতিবাদে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি