হোম > সারা দেশ > রংপুর

টানা জামাতে নামাজ পড়ে উপহার পেল ২২ কিশোর

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরের কাউনিয়ায় টানা ৬০ দিন জামাতে নামাজ পড়ে বাইসাইকেল পুরস্কার পেয়েছে ২২ শিশু-কিশোর। এছাড়া বি, সি ও ডি ক্যাটাগরিতে আরও ৯৭ জনকে শিশু-কিশোরকে স্কুলব্যাগ, বল, ক্রিকেট ব্যাট ও মগ পুরস্কার দেয়া হয়।

শনিবার স্থানীয় লোকজন ও মুসল্লিদের উপস্থিতিতে তাদের পুরস্কৃত করা হয়। শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করে মসজিদমুখী করার লক্ষ্যে এমন ব্যতিক্রমী উদ্যোগকে স্বাগত জানিয়েছেন গ্রামবাসী।

সমাজ পরিবর্তন ও ইসলামিক জীবন গড়ার লক্ষ্যে শিশু-কিশোরদের নামাজের প্রতি আকৃষ্ট করতে সালাত ক্যাম্পেইনের ঘোষণা দেয় আল-বায়তুল মুয়াজ্জাম জামে মসজিদ কর্তৃপক্ষ। সেই ঘোষণায় উদ্বুদ্ধ হয়ে টানা ৬০ দিন মসজিদে জামাতে নামাজ পড়ে সাইকেল জিতে নিয়েছে উপজেলার হারাগাছ পৌর এলাকার বিভিন্ন এলাকার ২২ শিশু-কিশোর। আল-বায়তুল মুয়াজ্জাম জামে মসজিদ কমিটি কর্তৃপক্ষের উদ্যোগে ব্যতিক্রমী এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এসময় উপজেলা নির্বাহী অফিসার মহিদুল হক, আল-বায়তুল মুয়াজ্জাম জামে মসজিদের খতিব মুহাম্মদ ইদরীস বিন শাহজামাল, সভাপতি নাকিব হোসেন, মাদরাসা মুহাম্মাদীয়ার সভাপতি মাহমুদার রহমান সোনা, সেক্রেটারি নাকিবুল আখতার বুলবুল, সমাজসেবক আশরাফুল আলম, তৌহিদুল ইসলাম নয়ন, দুলাল আহমেদ, সাবেক কাউন্সিলর রমজান আলী, সমাজসেবক শামীম হোসেনসহ অন্যরা উপস্থিত ছিলেন।

নবাবগঞ্জে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

কৃষিতে আধুনিক প্রযুক্তি ব্যবহারে গুরুত্ব জামায়াত এমপির

১৪ লাখ টাকার বাঁশের পাইলিংও ব্যর্থ, তিস্তা সেতু রক্ষা বাঁধে নতুন করে ভাঙন

আন্দোলন হয় তিস্তায়, বাজেট যায় পদ্মায়: এমপি সালেহী

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে মানববন্ধন

রংপুরে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও প্রক্সি চক্রের ৬ সদস্য আটক

মাদক ও কিশোর গ্যাং ঠেকাতে হাসপাতালের গেটে জামায়াত এমপির তালা

দেশব্যাপী হিন্দুত্ববাদী উসকানিমূলক বক্তব্যের প্রতিবাদে মানববন্ধন

তারাগঞ্জে নিখোঁজের এক দিন পর শিশুর লাশ উদ্ধার

জমির দলিল ছিনতাইয়ের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে