হোম > সারা দেশ > রংপুর

সীমান্তে মানসিক ভারসাম্যহীন ভারতীয় নাগরিককে ফেরত দিল বিজিবি

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার ধর্মগড় শাহানাবাদ পামোল সীমান্ত দিয়ে শনিবার (৬জুন) মানসিক ভারসাম্যহীন ভারতীয় এক নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দেয় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

এসময় ধর্মগড় সীমান্তের বিজিবি সদস্যরা তাকে আটক করে, জিজ্ঞাসাবাদ করে জানতে পারে সে ভারতীয় নাগরিক বাংলায় কোন কথা বলতে পারেনা মাঝে মধ্যে হিন্দিতে কথা বলছে।

ধর্মগড় শাহানাবাদ সীমান্তের বিজিবি সদস্যরা বিএসএফকে কড়া বার্তা পাঠিয়ে ভারতীয় নাগরিককে ফেরত দিয়েছে।

এ ব্যাপারে ধর্মগড় এলাকার সহকারী শিক্ষক সেলিম জানান, বিজিবির পাশাপাশি আমরা স্থানীয়রা বিএসএফ’র পুশইন ও শূন্য রেখায় জমি দখল বিষয়গুলিকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত রয়েছি। মানসিক ভারসাম্যহীন ব্যক্তিটিকে ছদ্মবেশে তারা আমাদের দেশে পাঠিয়ে দিয়েছে নতুবা ইনজেকশন দিয়ে সীমান্ত পার করে দিয়েছে।

এ প্রসঙ্গে ঠাকুরগাঁও ৫০ বর্ডার-গার্ড ব্যাটালিয়ন লে. কর্নেল তানজির আহম্মদ মুঠোফোনে জানান, মানসিক ভারসাম্যহীন ভারতীয় এক নাগরিককে বিজিবি সদস্যরা আটক করেছিল। পরবর্তীতে তাকে ভারতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

লালমনিরহাটে পাচারের সময় জব্দ ৪৫ বস্তা ডিএপি সার, ব্যবসায়ীর কারাদণ্ড

পীরগঞ্জে টাঙ্গন নদ পারাপারে ৮ গ্রামের মানুষের দুর্ভোগ

রংপুরে ওয়াকফ এস্টেটের জমি আত্মসাতের অভিযোগ

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা