হোম > সারা দেশ > রংপুর

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুর মহানগরীর মাহিগঞ্জ থানা এলাকায় সিএনজি অটোস্ট্যান্ডে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজির সময় মো. আশিকুর রহমান (৩০) নামে এক যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৫ এপ্রিল বেলা আনুমানিক সাড়ে ৩টার দিকে মাহিগঞ্জ থানাধীন সাতমাথা সিএনজি স্ট্যান্ড এলাকায় একদল চাঁদাবাজ চালক ও সাধারণ মানুষের কাছ থেকে ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে টাকা আদায় করছিল। এমন সংবাদের ভিত্তিতে মাহিগঞ্জ থানার পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে চাঁদাবাজিরত অবস্থায় আশিকুর রহমানকে আটক করা হয়। গ্রেপ্তার আশিকুর রহমান মাহিগঞ্জ থানার ৩০ নং ওয়ার্ডের বীরভদ্র বালাটারী এলাকার মৃত আজম মিয়ার ছেলে।

এ বিষয়ে মাহিগঞ্জ মেট্রোপলিটন থানার অফিসার ইনচার্জ (ওসি) মাইদুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে দ্রুত বিচার সংশোধন আইন ২০২৪-এর ৪(১)/৫ ধারায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৩, তারিখ: ১৫ এপ্রিল ২০২৬)।

তিনি আরও জানান, গ্রেপ্তারের পর আসামিকে আদালতে সোপর্দ করা হলে বিজ্ঞ আদালত তার জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেয়।

ওসি আরও বলেন, এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এবং চাঁদাবাজি নির্মূলে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। এ ধরনের অপরাধের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না