হোম > সারা দেশ > রংপুর

সাবেক এমপি শাহ সারোয়ার কবির গ্রেপ্তার

প্রতিনিধি, দিনাজপুর

গাইবান্ধা-২ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ সারোয়ার কবিরকে দিনাজপুর থেকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ৯টার দিকে দিনাজপুর শহরের ঈদগাহ আবাসিক এলাকার বড় বোনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গত ৩ মার্চ থেকে শাহ সারোয়ার কবির তার ভগ্নিপতি দিনাজপুর শিক্ষা বোর্ডের সাবেক উপ-বিদ্যালয় পরিদর্শক ও বড় বোন দিনাজপুর সরকারি কলেজের অবসরপ্রাপ্ত অধ্যাপক আফরোজা পারভীন কবির দম্পতির বাড়িতে আত্মগোপনে ছিলেন।

দিনাজপুর পুলিশ সুপার মারুফাত হুসাইন মারুফ জানান, গত ৫ আগস্ট পরবর্তী সময়ে শাহ সারোয়ার কবিরের বিরুদ্ধে গাইবান্ধা সদর থানায় হত্যা মামলারসহ দুটি মামলা দায়ের করা হয়েছে। ওই মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। দিনাজপুরের পুলিশের কাছে তাকে হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

আমরা আমাদের ভোটটা গণনার সময় রক্ষা করতে পারিনি, কেড়ে নেওয়া হয়েছে: সারজিস আলম

চন্ডিপুর দুর্জন প্রতিরোধ সামাজিক সংঘের ইফতার মাহফিল

পীরগাছা ইউনিয়ন যুববিভাগের আয়োজনে ইফতার মাহফিল

ইশতেহারের ভিত্তিতেই উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে সরকার

স্বাস্থ্য কর্মকর্তাকে হুমকি, সেই যুবদল নেতা বহিস্কার

বীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত, আহত ৭

সোনামসজিদ বন্দরে স্বর্ণের বারসহ আটক ১

তারাগঞ্জে আলোচিত পিটিয়ে হত্যা মামলার আসামি গ্রেপ্তার

তারাগঞ্জে মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল দুই ট্রাকচালকের

রংপুরে অসময়ের বৃষ্টিতে তলিয়ে গেছে আলুক্ষেত