হোম > সারা দেশ > রংপুর

এমপি হয়েই মসজিদের ভিত্তিস্থাপন সৈয়দ জাহাঙ্গীর আলমের

জেলা প্রতিনিধি, দিনাজপুর

দিনাজপুর সদর আসনে এমপি হয়েই মসজিদের ভিত্তিস্থাপন করেছেন সৈয়দ জাহাঙ্গীর আলম। বুধবার সকাল সাড়ে ১১টায় প্রধান অতিথি হিসেবে শহরের দক্ষিণ লালবাগ জামে মসজিদের তিন তলাবিশিষ্ট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি।

এমপি হওয়ার পর প্রথমবারের মতো কোনো মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন সৈয়দ জাহাঙ্গীর আলম। এ সময় তিনি প্রথমেই আল্লাহর ঘর মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারায় আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি সবার কাছে থেকে যেন জনগণের সেবা করতে পারেন সেই প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

ভিত্তিপ্রস্তর স্থাপনের পর মসজিদের সার্বিক কল্যাণে মুনাজাত করা হয়। মুনাজাত পরিচালনা করেন দক্ষিণ লালবাগ জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মো. মুনসেফ আলী।

অনুষ্ঠানে দক্ষিণ লালবাগ জামে মসজিদ কমিটির সভাপতি-২ মো. আজহারুল ইসলাম দুলু, সাধারণ সম্পাদক মো. মকসেদুল আলম দুলাল, যুগ্ম সম্পাদক শাহিদ আহমেদ, কোষাধ্যক্ষ গোলাম সোস্তফা খোকন, বিশিষ্ট সমাজসেবক সাবেক টিটিই মো. আজিজুল হক, দিনাজপুর পৌরসভার সাবেক কাউন্সিলর মো. হারুনুর রশিদ রাজা, বিশিষ্ট সমাজসেবক বাবু চৌধুরীসহ মসজিদ কমিটির অন্যান্য সদস্য, স্থানীয় বিএনপির নেতাকর্মী, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও মসজিদের মুসল্লিরা উপস্থিত ছিলেন।

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন