হোম > সারা দেশ > রংপুর

তারাগঞ্জে এটিএম আজহারুল ইসলামের আর্থিক অনুদান

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

গরিব ও অসহায় মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে রংপুরের তারাগঞ্জ উপজেলায় আর্থিক অনুদান বিতরণ করা হয়েছে।

বুধবার (১৮ মার্চ) দুপুরে তারাগঞ্জ কামিল মাদ্রাসা প্রাঙ্গণে এ অনুদান বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে রংপুর-২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম ১৭৫ জন অসহায় মানুষের মাঝে প্রত্যেককে নগদ ২ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি মো. ইয়াকুব আলী, এমপির উপজেলা প্রতিনিধি প্রভাষক আমিনুল ইসলাম এবং মো. কাজী ছামছুল হুদা প্রমুখ।

অনুদান বিতরণকালে এটিএম আজহারুল ইসলাম বলেন, অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সরকারের পক্ষ থেকে এ ধরনের সহায়তা জনগণের প্রাপ্য। সেই প্রাপ্যতা নিশ্চিত করতে আমরা কাজ করছি এবং ভবিষ্যতেও এই অনুদান কার্যক্রম অব্যাহত থাকবে।

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি