হোম > সারা দেশ > রংপুর

নবাবগঞ্জে ৩ দিনে ৪ লাশ উদ্ধার

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুরের নবাবগঞ্জে ৩ দিনে ৪ লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের মধ্যে গলায় ফাঁস ১জন,পানিতে পড়ে ১জন এবং হত্যার শিকার হয়েছেন ১জন।

পুলিশ জানায়, গত ২৫ ফেব্রুয়ারি উপজেলার গোলাপগঞ্জ ইউনিয়নের কামালপুর গ্রামের শায়লা পারভীন(৩৫) নামে এক স্বামী পরিত্যাক্তা নারীর লাশ ঝুলন্ত উদ্ধার করা হয়। ২৬ ফেব্রুয়ারি একই অবস্থায় উপজেলার পুটিমারা ইউনিয়নের পুটিমারা গ্রামের গৃহবধূ ফারজানা আকতার ওরফে ফারহানার(১৮) মৃত্যু হয়। ২৭ ফেব্রুয়ারি উপজেলার জয়পুর ইউনিয়নের খিয়ার মির্জাপুর(ঝড়ারপাড়া) গ্রামে পুকুর থেকে ২০ মাস বয়সের নুরানী আকতার নামে এক শিশুর লাশ উদ্ধার করা হয়। ২৭ ফেব্রুয়ারী রাতে উপজেলার কুশদহ ইউনিয়নের আমরুলবাড়ী(ডাঙ্গাপাড়া) গ্রামের মমিনুল ইসলামের ছেলে সিরাজুল ইসলাম শামস(০৮) কে হত্যা করা হয়।

এসব মৃত্যুর বিষয়ে থানায় অপমৃত্যু মামলা ও হত্যা মামলা হয়েছে বলে পুলিশ জানায়।

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়

নীলফামারীতে গৃহবধূ হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার

জলঢাকায় বজ্রপাতে নিহত ১, আহত ১