হোম > সারা দেশ > রংপুর

আত্মগোপনে থাকা যুবলীগ নেতা তারাপদ গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জে সন্ত্রাসবিরোধী মামলায় যুবলীগ নেতা তারাপদ রায়কে পুলিশ গ্রেপ্তার করেছে। তাকে শুক্রবার জেলা কারাগারে পাঠিয়েছে পুলিশ।

গ্রেপ্তারকৃত তারাপদ রায় (৪০) পুটিমারী ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক ও একই ইউনিয়নের সাধুপাড়া গ্রামের জিতেন্দ্র রায়ের ছেলে। বিষয়টি শুক্রবার নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান।

পুলিশ সূত্র জানায়, যুবলীগ নেতা তারাপদ দীর্ঘদিন আত্মগোপনে ছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে পুটিমারী শ্বশ্মান বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরবর্তীতে শুক্রবার তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান আমার দেশকে জানান, আত্মগোপনে থাকা যুবলীগ নেতা তারাপদকে গ্রেপ্তারপূর্বক সন্ত্রাসবিরোধী মামলায় জেলা কারাগারে পাঠানো হয়েছে।

শেরপুরে যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার

চার যুবককে রাশিয়ার সেনাবাহিনীর কাছে বিক্রির অভিযোগ

জলঢাকায় নদীতে অসাধু জেলেদের ‘আইপিএস’, বিলুপ্তির পথে দেশি মাছ

দিনাজপুরে বৃষ্টি উপেক্ষা করে ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা

লালমনিরহাটে তিস্তা নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

জলঢাকায় চাচাতো ভাইয়ের হাতে প্রাণ গেল যুবকের

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের প্রীতি ফুটবল ম্যাচে দর্শকদের উচ্ছ্বাস

চিরিরবন্দরে ৩ মাদকসেবীকে ভ্রাম্যমাণ আদালতের কারাদণ্ড

নীলফামারীতে বিদ্যুৎস্পৃষ্টে দুজনের মৃত্যু, আহত ১

রংপুরে আইনজীবীর ওপর হামলা, আটক ২