হোম > সারা দেশ > রংপুর

মুক্তিযোদ্ধাদের কোনোভাবেই ছোট করার সুযোগ নাই : সমাজ কল্যাণমন্ত্রী

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

ছবি: আমার দেশ

মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজ কল্যান মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এম পি বলেছেন, মুক্তিযোদ্ধাদেরকে কোনোভাবে অপমান বা ছোট করার সুযোগ নাই। তাদের সম্মানিত করলে আপনি নিজেও সম্মানিত হবেন।

ইতিহাস তার নিজস্ব ধারায় চলবে, কোনো অবস্থাতেই নিজে নিজে বড় হওয়া যায় না। ইতিহাস নিজে নিজে লিখা যায় না। কার্যক্রম এবং আপনার অবদান এইভাবেই ইতিহাস তৈরি হয় বানানো যায় না। অনেক বানানো গল্প বিগত ১৫-১৬ বছর আমরা শুনেছি।

আমি বলতে চাই আসেন আমরা সত্যের মুখোমুখি হই। তিনি আজ বৃহস্পতিবার বিকাল ৫টায় নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে আলোচনা সভা শহীদ বীর মুক্তিযোদ্ধা বীর মুক্তিযোদ্ধা ও বিরাংগনা পরিবারের মাঝে সংবর্ধনা প্রদান এবং পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত ওই সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. জিল্লুর রহমান।

বক্তব্য রাখেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা দবিরুল ইসলাম ও শহীদ পরিবারের সদস্য সুলতান মাহমুদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার হারেছ উদ্দিন নবাবগঞ্জ থানার ওসি মিন্টু দে পুলিশ পরিদর্শক (তদন্ত) শামীম আল মামুন নবাবগঞ্জ উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি তরিকুল ইসলাম ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকবাল হোসেন সহ সরকারি কর্মকর্তাগণ।

অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী।

ভূরুঙ্গামারীতে শত বছরের সোনাহাট সেতুর পাটাতন ভেঙে যান চলাচল বন্ধ

ইন্টারনেট সেবার নামে কোটি টাকার অনিয়মের অভিযোগ

কমছে ব্রহ্মপুত্র ও তিস্তার পানি, বেড়েছে নদীভাঙন

পানি কমার সঙ্গে সঙ্গে ধরলায় তীব্র ভাঙন

পা দিয়ে এইচএসসি পরীক্ষা দিচ্ছেন কলি রানী

ইউএনওর বিরুদ্ধে ঘুষের অভিযোগ নারীর, উল্টো সাইবার সুরক্ষা আইনে মামলা

সুন্দরগঞ্জে দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবার পেল সরকারি সহায়তা

কামারজানিতে দুস্থ পরিবারের মাঝে ঢেউটিন বিতরণ করলেন জামায়াত এমপি

এইচএসসির প্রথম দিনে অনুপস্থিত ১ হাজার ৯৩৭ পরীক্ষার্থী, বহিষ্কার ১

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় বাবা-ছেলের মৃত্যু