হোম > সারা দেশ > রংপুর

আগামী নির্বাচন হবে ইসির ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ

জেলা প্রতিনিধি, দিনাজপুর

নির্বাচন কমিশনার (ইসি) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ বলেছেন, অতীতের বিতর্কিত নির্বাচনগুলো আমাদের নির্বাচন ব্যবস্থাকে চ্যালেঞ্জের মুখে ফেলেছে। তবে আগামী নির্বাচন হবে ইসির ভাবমূর্তি পুনরুদ্ধারের সুযোগ।

মঙ্গলবার বিকেলে দিনাজপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম-২০২৫ উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। সভায় তথ্য সংগ্রহকারী, সুপারভাইজার ও রেজিস্ট্রেশন কর্মকর্তারা অংশ নেন।

ইসি সানাউল্লাহ বলেন, আমাদের অতীতের নির্বাচনগুলো বিতর্কিত হয়েছে। এতে দেশের নির্বাচন ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটি শুধুমাত্র নির্বাচন কমিশনের বিষয় নয়, সংশ্লিষ্ট সকল প্রতিষ্ঠান ও ব্যক্তির দায়িত্ব। আমাদের সন্তানরা রক্ত দিয়ে এই সত্য প্রমাণ করেছে যে, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি আরও বলেন, আগামী নির্বাচন আমাদের সবার জন্য এক বিশাল পরীক্ষা। এটি হবে ভাবমূর্তি পুনরুদ্ধারের একটি সুযোগ। আমাদের লক্ষ্য নিরপেক্ষ, স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করা। এমন একটি নির্বাচন, যেখানে পরাজিত প্রার্থী বিজয়ীকে হাসিমুখে অভিনন্দন জানাতে পারেন এবং ভোটারদের সিদ্ধান্তই চূড়ান্ত বলে স্বীকৃত হয়।

ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, এ কাজ অত্যন্ত সুষ্ঠু ও সুচারুভাবে সম্পন্ন হচ্ছে। সামনের নির্বাচন হবে একটি ‘রিফাইনিং নির্বাচনথ। নির্বাচন কমিশন নিরপেক্ষ অবস্থানে থেকে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবে।

নির্বাচন কমিশনার সানাউল্লাহ আশাবাদ ব্যক্ত করে বলেন, আমাদের দায়িত্ব হবে ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি শক্তিশালী ও বিশ্বাসযোগ্য নির্বাচন ব্যবস্থা তৈরি করা। আমরা আমাদের সন্তানদের রক্তের ঋণ শোধ করব ইনশাল্লাহ।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান