হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধা-৫ আসনে জামায়াত প্রার্থী আব্দুল ওয়ারেছ বিজয়ী

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা-৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনের প্রাথমিক বেসরকারি ফলাফলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী মো. আব্দুল ওয়ারেছ বিজয়ী হয়েছেন। তিনি দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন বিএনপি মনোনীত প্রার্থী মো. ফারুক আলম সরকার, যিনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করে দ্বিতীয় অবস্থানে রয়েছেন।

প্রাপ্ত বেসরকারি ফলাফল অনুযায়ী, মো. আব্দুল ওয়ারেছ পেয়েছেন ৮৭ হাজার ৯১৩ ভোট। অপরদিকে মো. ফারুক আলম সরকার পেয়েছেন ৭২ হাজার ৭৪১ ভোট। এতে ১৫ হাজার ১৭২ ভোটের ব্যবধানে জয় নিশ্চিত করেন জামায়াত প্রার্থী আব্দুল ওয়ারেছ।

এ আসনে মোট ভোটার ছিলেন ৩ লাখ ৮১ হাজার ৭৫৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৯ হাজার ৭৯৬ জন এবং নারী ভোটার ১ লাখ ৯১ হাজার ৯৫৪ জন। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রায় ৫৭ শতাংশ ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

দিনব্যাপী শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় বলে প্রশাসন সূত্রে জানা গেছে। আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় কোথাও বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

তবে এটি প্রাথমিক বেসরকারি ফলাফল। চূড়ান্ত ফলাফল ঘোষণা করবে বাংলাদেশ নির্বাচন কমিশন।

দেবীগঞ্জে সড়ক নির্মাণে পিকেটের বদলে ২ নম্বর ইট ব্যবহারের অভিযোগ

ভারতের উজান থেকে প্রবল গতিতে ধেয়ে আসছে পানি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পার্বতীপুরে তিন হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

সেতুর সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

মন্দিরের বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান

পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ

পঞ্চগড়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই মন্দির ও মূর্তি ভেঙে ফেলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রধান শিক্ষক আজহার

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল