হোম > সারা দেশ > রংপুর

দুই বছরের শিশুর মৃত্যু নাকি হত্যাকাণ্ড: এক সপ্তাহেও কাটেনি ধোঁয়াশা

এলাকাবাসীর বিক্ষোভ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জনতার বিক্ষোভ। ছবি: আমার দেশ

কুড়িগ্রামের চিলমারীতে দুই বছরের শিশু আয়শা খাতুনের মৃত্যুর এক সপ্তাহ পার হলেও রহস্য উন্মোচন করতে পারেনি পুলিশ। স্বাভাবিক মৃত্যু নাকি হত্যাকাণ্ড- এই ধোঁয়াশা কাটেনি। এ নিয়ে চরম ক্ষোভ দেখা দিয়েছে এলাকাবাসীর মধ্যে।

এদিকে আয়শার মৃত্যুকে হত্যাকাণ্ড মনে করে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সোমবার সকালে থানা ঘেরাও করে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে এলাকাবাসী।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার থানাহাট ইউনিয়নের মাচাবান্দা শাহপাড়া গ্রামের আলমগীর হোসেনের শিশুকন্যা আয়শা খাতুন ১৭ এপ্রিল সকালে নিখোঁজ হয়। বাড়ির আশপাশের জায়গা থেকে শুরু করে সব প্রতিবেশীর বাড়িতে সারাদিন খোঁজ করেও পাওয়া যায়নি। পরে রাতে বাড়ির পাশের একটি জায়গা থেকে লাশ উদ্ধার করা হয়। দিনের বেলা হত্যা করে রাতে যখন বিদ্যুৎ চলে যায় ঠিক তখনই কেউ হয়তো লাশটি ফেলে রেখে চলে গেছে বলে ধারণা করেন তার পরিবারের লোকজন।

শিশু আয়শার মৃত্যুকে অস্বাভাবিক এবং হত্যাকাণ্ড উল্লেখ করে সোমবার সকালে উপজেলার সর্বস্তরের মানুষ মানববন্ধন ও বিক্ষোভে অংশ নেন। বিক্ষোভ মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কার্যালয়ের সামনে অবস্থান নেয়। পরে উত্তেজিত জনতা মিছিল নিয়ে চিলমারী মডেল থানার সামনে গিয়ে অবস্থান ধর্মঘট ও সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করে।

​পরে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান দ্রুত সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার আশ্বাস দিলে বিক্ষোভকারীরা তাদের অবরোধ ও কর্মসূচি প্রত্যাহার করেন নেন।

​এ বিষয়ে চিলমারী মডেল থানার ওসি নয়ন কুমার জানান, ‘পুলিশ বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করছে। তদন্ত কার্যক্রম চলমান রয়েছে। ঘটনার নেপথ্যের কারণ এবং প্রকৃত আসামিদের চিহ্নিত করতে আমাদের টিম নিরলসভাবে কাজ করছে।’

কুড়িগ্রামে বালুভর্তি ট্রাক উল্টে ট্রেন চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা

লালমনিরহাটে শিশু হত্যা মামলায় বাবা-ছেলে কারাগারে

কিশোরগঞ্জে ইউপি চেয়ারম্যান গ্রেনেট বাবুর বিরুদ্ধে তদন্ত শুরু

পঞ্চগড়ে সড়ক বন্ধ করে দিয়েছে প্রভাবশালীরা

নিজেকে মুক্তিযুদ্ধে শহীদের সন্তান বলা সেই জামায়াত এমপির বাবা এখনো জীবিত

পুকুরে নেমে তর্কের জেরে বন্ধুকে চুবিয়ে হত্যা

লালমনিরহাটে দুই মাসে পাঁচ হত্যাকাণ্ড

নবাবগঞ্জে আমবাগান থেকে উদ্ধার গৃহবধূর লাশ

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা