হোম > সারা দেশ > রংপুর

পার্বতীপুরে চোরাই ট্রাকসহ আটক ২, ধামাচাপার চেষ্টা

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

পার্বতীপুরে চোরাই ট্রাক কাটার সময় হাতেনাতে ড্রাইভার ও চোরের সর্দারকে আটক করেছে পুলিশ।

জানা যায়, ২৩ জুলাই সন্ধ্যায় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ উপজেলার মাসুম রানার ট্রাক (নং-ঢাকা মেট্রো-ট-১৫-৭৫০২) ড্রাইভার সোহাগ (৩৩) গাড়ি নিয়ে দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার পৌরসভার ভাঙারি ব্যবসায়ী মাসুদ পারভেজের কাছে ৫০ টাকা কেজি দরে ৪ লাখ টাকায় বিক্রি করে দেয়।

ট্রাকের মালিক মাসুম রানা সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করেন। ড্রাইভারের মোবাইল ফোন ট্র্যাকিং করে ২৫ জুলাই রাত ৮টার দিকে পার্বতীপুর পৌর শহরের ঢাকা মোড়ে ট্রাক কাটার সময় ড্রাইভার রংপুর জেলার মাহিগঞ্জ থানার আবদুল জলিলের পুত্র সোহাগ (৩৩) ও চোরের সর্দার পার্বতীপুর উপজেলার নুরনগর মহল্লার কাইয়ুমের ছেলে ফেরদৌসকে (৩২) পুলিশ আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ভাঙারি ব্যবসায়ী ও চোরাই মাল কেনার হোতা মাসুদ পারভেজ তার লোকবলসহ পালিয়ে যায়। পুলিশ কাটা ট্রাকসহ আটককৃতদের থানায় নিয়ে আসে।

মাসুম রানা বলেন, ট্রাকটি মিসিং হওয়ার সঙ্গে সঙ্গে সিদ্ধিরগঞ্জ থানায় জিডি করা হয়। পরে মোবাইল ট্র্যাকিং করে পার্বতীপুর মডেল থানার সহযোগিতায় আসামিদের আটক করা হয়।

এ ঘটনায় পার্বতীপুর মডেল মামলা করা হয়েছে। থানার ওসি আবদুল্লাহ আল মামুন দৈনিক আমার দেশকে বলেন, মামলা হয়েছে। ভাঙারি ব্যবসায়ী মাসুদ পারভেজকে গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।

ঢাকা মোড়ের নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যবসায়ী (৪৫) বলেন, ভাঙারি ব্যবসায়ী মাসুদ পারভেজ দীঘদিন ধরেই চোরাই মালামাল ক্রয় করে আসছিলেন। এ ঘটনা যাতে পত্রিকায় না আসে সে ব্যাপারে একটি মহল সাংবাদিকদের ম্যানেজ করার চেষ্টা করছে।

রৌমারীর বড়াইবাড়ি দিবস কাল, রাষ্ট্রীয় স্বীকৃতির অপেক্ষায় ২৫ বছর

আজকের শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর

কলেজছাত্রীকে আপত্তিকর প্রস্তাব দেওয়ায় যুবকের কারাদণ্ড

রংপুরে সিএনজি স্ট্যান্ডে চাঁদাবাজির সময় অস্ত্রসহ গ্রেপ্তার ১

নীলফামারী মেডিকেল কলেজ হাসপাতালে বিআরটিসি বাস চালু, স্বস্তি শিক্ষার্থীদের

বীরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ ড্রেজার জব্দ

যুবদল নেতা সাইফুল আবারো বহিষ্কার

বহিষ্কারের ৬ মাস পর পদে ফিরে আবারও ইয়াবাসহ গ্রেপ্তার যুবদল নেতা

সৈয়দপুরে এসএসসি পরীক্ষার্থীদের জন্য ছাত্রশিবিরের দোয়া আয়োজন

চিরিরবন্দরে লিচু বাগানে মধু বিপ্লব