রংপুরের তারাগঞ্জ উপজেলা উপজেলার আলমপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ভীমপুর গ্রামের মহিষখোলা এলাকায় দুই মাথা ও চার চোখ বিশিষ্ট একটি বিরল আকৃতির ছাগলের বাচ্চার জন্ম হয়েছে।
ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে। বিরল এই ছাগলটিকে একনজর দেখতে উৎসুক জনতার ভিড় জমছে।
জানা গেছে, ভীমপুর গ্রামের বাসিন্দা মুক্তারুল ইসলামের পোষা এক ছাগল বুধবার একটি বাচ্চা প্রসব করে। জন্ম নেওয়া ছাগলটির শরীরের গঠন স্বাভাবিক হলেও মাথা দুটি এবং চারটি চোখ। এমন অস্বাভাবিক আকৃতির বাচ্চা জন্ম নেওয়ায় স্থানীয়দের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে।
স্থানীয়রা জানান, খবর ছড়িয়ে পড়ার পর আশপাশের বিভিন্ন এলাকা থেকে মানুষ ছুটে আসছে ছাগলের বিরল এই বাচ্চাটি দেখতে।
ছাগলটির মালিক মুক্তারুল ইসলাম জানান, তিনি দীর্ঘদিন ধরে ছাগল পালন করে আসছেন। তবে এর আগে কখনো এমন অস্বাভাবিক আকৃতির বাচ্চার জন্ম দেখিনি।
এমএইচ