হোম > সারা দেশ > রংপুর

শহীদ জিয়া না থাকলে জামায়াত রাজনীতি করার সুযোগ পেত না

কুড়িগ্রামে রিজভী

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জামায়াতকে উদ্দেশ্য করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ জিয়া না থাকলে জামায়াত এই স্বাধীন দেশে রাজনীতি করার সুযোগ পেত না আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া না থাকলে মন্ত্রিত্বের স্বাদ পেতেন না। এখন গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে বলেন মেয়েরা সংসদ সদস্য হতে পারবেন, রাজনীতি করতে পারবেন কিন্তু দলের সর্বোচ্চ পর্যায়ে যেতে পারবেন না। দলের প্রধান হতে পারবেন না, রাষ্ট্রের প্রধান হতে পারবেন না।

সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনি মিছিল পূর্বক একটি জনসভায় তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, এটা কি নারীদের অধিকার রক্ষার বিষয় হলো? একজন মহিলা কোনো দলের প্রধান হতে পারবে না? আপনারা যে দলটির সাথে ঐক্য করে মন্ত্রিত্বের স্বাদ নিলেন সেই দল বিএনপি। তার চেয়ারপারসন ছিলেন একজন মহিলা। আপনাদের এই যে কর্মকাণ্ড, আপনাদের মনের ভিতর যে কী জিনিস লুকিয়ে আছে তা কেউ ভাবতে পারবে না। তিনি আরো বলেন, আপনারা (জামায়াত) মনে করেন কোনো ভাবেই যদি রাষ্ট্র ক্ষমতা পেয়ে নেই তারপর দেখবো। অর্থাৎ তারা যদি ক্ষমতায় আসে মেয়েদের ক্ষমতা থাকবে না,তারা কর্মক্ষেত্র, রাজনীতি কোনো জায়গায় ভালো অবস্থান নিতে পারবেনা যা তাদের কথার মধ্যে দিয়ে প্রমাণিত হচ্ছে।

দলের এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, বেগম খালেদা জিয়াকে কারাগারে নিপীড়ন করা হয়েছে।তাকে চিকিৎসা দেওয়া হয়নি এবং তার খাদ্যের মধ্যে বিষক্রিয়া করা হয়েছে।এখন ধানের শীষকে যদি আমরা বিজয়ী করতে পারি তাহলে শেখ হাসিনার অন্যায়ের প্রতিবাদ হবে।এই নির্বাচনি লড়াইয়ের তাৎপর্য অনেক। ধানের শীষে ভোট দেওয়ার মাধ্যমেই তা অর্জন করতে হবে।'

এ সময় কুড়িগ্রাম-২ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সোহেল হোসনাইন কায়কোবাদ বলেন, আমি আপনাদের খাদেম হতে চাই, আপনাদের সেবা করতে চাই। নির্বাচিত হলে আপনাদের সেবায় আমার জীবন উৎসর্গ করব-ইনশাল্লাহ্।

পথসভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজুর রহমান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শফিকুল ইসলাম বেবু, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব প্রমুখ।

রংপুরে ১১ দলীয় জোটের পক্ষে নারীদের গণমিছিল

নীলফামারীতে ধানের শীষের নির্বাচনি শোডাউন

অত্যাচারী জুলুমবাজদের এই বাংলাদেশে আর ঠাঁই হবে না

চরমোনাইয়ের পীর জামায়াতকে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যাবাদী বলেছেন

দেশের মানুষ চাঁদাবাজদের আর দেখতে চায় না

নির্বাচনকে সামনে রেখে লালমনিরহাটে সেনাবাহিনীর মহড়া

ধানের শীষে ভোট না দিলে খুঁজে বের করার হুমকি, বিএনপি নেতাকে জরিমানা

দিনাজপুরে ৮৪৪ ভোটকেন্দ্রের মধ্যে ৫৩৯টিই ঝুঁকিপূর্ণ

ট্যাক্স ফাঁকির টাকায় যাকাতের নামে কাপড় দিচ্ছে একটি গোষ্ঠী

সাংবাদিকদের নিরপেক্ষ থাকার আহ্বান সারজিসের