হোম > সারা দেশ > রংপুর

রেলস্টেশনে গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার, ১ মাসের কারাদণ্ড

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুরের পীরগাছা উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে উপজেলা প্রশাসন ও পুলিশ। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে পীরগাছা রেলস্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তি মোহাম্মদ রনি (৩২), তিনি উপজেলার গুয়াবাড়ি গ্রামের মৃত খোরশেদ আলমের ছেলে।

জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দেবাশীষ বসাকের নেতৃত্বে পীরগাছা উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথ উদ্যোগে রেলস্টেশন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় মাদক বিক্রির সময় হাতেনাতে রনিকে আটক করা হয়।

তল্লাশিকালে তার কাছ থেকে ১৪ পুরিয়া গাঁজা এবং মাদক বিক্রির নগদ ৬০০ টাকা জব্দ করা হয়। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তিনি স্টেশন এলাকায় প্রকাশ্যে গাঁজা বিক্রি করে আসছিলেন।

অপরাধ স্বীকার করায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাশীষ বসাক তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা, অনাদায়ে আরও কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর তাকে রংপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।

অভিযানে পীরগাছা থানার সাব-ইন্সপেক্টর শফিকুল ইসলাম আকন্দের নেতৃত্বে পুলিশের একটি দল অংশ নেয়। অভিযান শেষে সংশ্লিষ্টরা জানান, জনস্বার্থে এ ধরনের অপরাধবিরোধী কার্যক্রম অব্যাহত থাকবে এবং মাদকের বিরুদ্ধে কোনো ধরনের আপস করা হবে না।

এ বিষয়ে ইউএনও দেবাশীষ বসাক বলেন, “মাদকের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি বজায় থাকবে। পীরগাছাকে মাদকমুক্ত করতে প্রশাসন কঠোর অবস্থানে রয়েছে। রেলস্টেশন বা আশপাশে যারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত, তাদের কাউকেই ছাড় দেওয়া হবে না।”

তিস্তা মহাপরিকল্পনার রূপরেখা ও রোডম্যাপ ঘোষণার দাবিতে মানববন্ধন

রংপুরে লায়ন্স ইন্টারন্যাশনাল স্কুলের ভিত্তিপ্রস্তর স্থাপন

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত