হোম > সারা দেশ > রংপুর

জাপা প্রার্থীর নির্বাচনি প্রচারে আ.লীগ সভাপতি

সন্ত্রাসবিরোধী মামলার আসামি

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

ছবি: আমার দেশ

নীলফামারী-৪ (কিশোরগঞ্জ-সৈয়দপুর) আসনে জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের প্রার্থী সিদ্দিুকুল আলমের নির্বাচনি প্রচারে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ফারুক হোসেনকে নেতৃত্ব দিতে দেখা গেছে। রোববার দুপুরে জাপা প্রার্থী সিদ্দিকুল আলমের ফেসবুক পেজের একটি ভিডিওতেও ফারুক হোসেনকে নির্বাচনি প্রচারে দেখা যায়।

ভিডিওটিতে দেখা যায়, জাপা প্রার্থী হেঁটে হেঁটে নির্বাচনি প্রচার চালাচ্ছেন। সেখানে সামনের কাতারে সন্ত্রাসবিরোধী মামলার আসামি, সাবেক ইউপি চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ওই প্রার্থীর সঙ্গে হাঁটছেন এবং জনগণের কাছে হাত তুলে ভোট চাইছেন। ফারুক হোসেন উপজেলা আওয়ামী লীগের সদস্য ও ইউপি আওয়ামী লীগ সভাপতি ও কিশোরগঞ্জ থানার সন্ত্রাসবিরোধী মামলার ৩৮ নম্বর আসামি।

উপজেলা জামায়াতের আমির আব্দুর রশিদ শাহ্ বলেন, ‘আমরা প্রথম থেকেই লক্ষ করছি, জাপা প্রার্থীর নির্বাচনি প্রচারে আওয়ামী লীগ নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করছেন। একটি ভিডিওতে নিতাই ইউপির চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও সন্ত্রাসবিরোধী মামলার আসামি ফারুককে জাপা প্রার্থীর নির্বাচনি প্রচারে প্রকাশ্যে দেখা গেছে, যা খুবেই উদ্বেগজনক।

এ বিষয়ে কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, বিষয়টি আমার জানা নেই। সন্ত্রাসবিরোধী মামলার আসামি নির্বাচনি প্রচারে থাকলে তার কপালে তো সে সন্ত্রাসবিরোধী মামলার আসামি সেটি লেখা নেই। তথ্য দিন, আমরা তথ্য-উপাত্তের ভিত্তিতে গ্রেপ্তার করব।

উল্লেখ্য যে, রাষ্ট্র ও সরকারের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর পাশাপাশি প্রধান উপদেষ্টার বিরুদ্ধে মিথ্যা ও মানহানিকর তথ্য প্রচার করে রাষ্ট্রবিরোধী ঘড়যন্ত্রে লিপ্ত হওয়ার অভিযোগে গত ৪ জুন ২০২৫ কিশোরগঞ্জ থানায় ৪৪ জনের নাম উল্লেখ্য করে আরও অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনের নামে সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়। সে মামলার ৩৮ নম্বর আসামি ফারুক হোসেন।

৫১ বছরের ভোগান্তির অবসান, ফুলছড়িতে সাব-রেজিস্ট্রি অফিস উদ্বোধন

তেল নিতে লাইনে দাঁড়ানো নিয়ে সংঘর্ষ, পাম্প বন্ধ

ভারত থেকে আরো ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসছে পার্বতীপুরে

নীলফামারীতে জ্বালানি তেল চুরির অভিযোগে তিনজনের কারাদণ্ড

সৈয়দপুর বিমানবন্দর আন্তর্জাতিক মানে উন্নীতকরণে নেপালের আগ্রহ

সাঘাটায় পাম্পে অভিযান, ১২শ লিটার পেট্রোল জব্দ

অস্তিত্ব সংকটে লালমনিরহাটের ঐতিহাসিক নিদাড়িয়া মসজিদ

কাউনিয়ায় তীব্র জ্বালানি সংকট, লাইনে দাঁড়িয়েও তেল পাচ্ছেন না কৃষক-চালক

রংপুর-ঢাকা রুটে দ্বিগুণ ভাড়া আদায়, চরম ভোগান্তিতে যাত্রীরা

কালিহাতিতে ট্রেনে কাটা পড়ে নিহত ৫ জনের দাফন সম্পন্ন