হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে পুলিশ কর্মকর্তাদের মধ্যাহ্নভোজ করিয়েছিলেন বিএনপি প্রার্থী

আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ

জেলা প্রতিনিধি, নীলফামারী

ছবি : আমার দেশ

নির্বাচনের মাঠ যখন উত্তপ্ত, তখন নীলফামারীতে একটি ঘটনাকে ঘিরে নতুন করে প্রশ্ন উঠেছে অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ নিয়ে। নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে রাজনৈতিক অঙ্গনে আলোচনার কেন্দ্রে এসেছে নীলফামারী ২ আসনের বিএনপি প্রার্থীর উদ্যোগে পুলিশ কর্মকর্তাদের জন্য আয়োজিত মধ্যাহ্নভোজ।

ঘটনাটি ঘটেছে ৭ ফেব্রুয়ারি শনিবার নীলফামারী সদর আধুনিক হাইস্কুল মাঠে অনুষ্ঠিত বিএনপির নির্বাচনী জনসভা শেষে।

অভিযোগ রয়েছে, জনসভা শেষ হওয়ার পর বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এবং নীলফামারী-২ (সদর) আসনের ধানের শীষ প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী শাহরিন ইসলাম তুহিন জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম সহ দায়িত্বপালনকারী পুলিশ কর্মকর্তাদের জন্য মধ্যাহ্নভোজের আয়োজন করেন। ওই আয়োজনে জেলা পুলিশের একাধিক ঊর্ধ্বতন কর্মকর্তার উপস্থিতির কথাও জানা গেছে।

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো প্রার্থী বা রাজনৈতিক দল সরকারি কর্মকর্তা-কর্মচারীদের কোনো ধরনের উপহার, আপ্যায়ন বা ব্যক্তিগত সুবিধা দিতে পারেন না। বিশেষ করে নির্বাচনের আগমুহূর্তে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের এমন আতিথেয়তা প্রদান নির্বাচনকালীন নিরপেক্ষতা ও শৃঙ্খলার সঙ্গে সাংঘর্ষিক এমনটাই মনে করছেন স্থানীয় সচেতন মহল ও প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা।

এই ঘটনাকে কেন্দ্র করে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ তৈরি হয়েছে। প্রশ্ন উঠছে, যাদের হাতে নির্বাচনের নিরাপত্তা ও শৃঙ্খলার দায়িত্ব, তারা কতটা নিরপেক্ষ থাকতে পারবেন? অনেকের আশঙ্কা, এ ধরনের ঘটনা ভোটারদের আস্থা ক্ষুণ্ন করতে পারে।

তবে এ বিষয়ে জেলা প্রশাসন কিংবা পুলিশ বিভাগের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। নীরবতা আরও জোরালো করেছে নানা জল্পনা ও আলোচনা।

স্থানীয় ভোটারদের দাবি, গণতন্ত্রের মূল ভিত্তি হলো একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। সেই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রশ্নাতীত নিরপেক্ষতা নিশ্চিত করা জরুরি। অভিযোগের বিষয়টি দ্রুত, নিরপেক্ষ ও স্বচ্ছভাবে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।

এ ব্যাপারে জেলা পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম জানান, আমি ওই অনুষ্ঠানে ছিলাম না আর কে ছিল আমি জানি না।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল