হোম > সারা দেশ > রংপুর

যারা ৭১ সালে জাতির সাথে বেঈমানি করেছে তাদেরকে বর্জন করুন

ঠাকুরগাঁওয়ে নির্বাচনি সভায় মির্জা ফখরুল

উপজেলা প্রতিনিধি, রাণীশংকৈল (ঠাকুরগাঁও)

আমরা ১৯৭১ সালকে মাথায় তুলে রাখতে চাই, কারণ ৭১ আমাদের অস্তিত্ব। যারা ৭১ সালে জাতির সাথে বেঈমানী করে গণহত্যায় পাকিস্তানিদের সহায়তা করেছে তাদেরকে বর্জন করে দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার জন্য সকলকে আহবান জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার দুপুরে নিজ নির্বাচনী এলাকা ঠাকুরগাঁও-১ আসনের বেগুনবাড়ি ইউনিয়নের পাইকপাড়া ও পূর্ব বেগুনবাড়ি বিটি স্কুল মাঠে পৃথক পৃথক ২টি নির্বাচনী জনসংযোগে এসব মন্তব্য করেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বিএনপি ক্ষমতায় গেলে পূর্বের স্বৈরাচারী সরকারের মতো চাকরির জন্য কোনো ঘুষ নেবে না, কাউকে ঘুষ নিতেও দেবে না। সমস্ত চাকুরী হবে মেধার ভিত্তিতে।

তিনি আরো বলেন, আমরা আমানতের খেয়ানত করিনা। আমরা যে ভোট নেই এটা কাজ করার জন্য। জনসাধারণ আমাদেরকে যে বিশ্বাস করে ভোট দেবেন সেটা তাদের পবিত্র আমানত স্বরূপ। আমরা জীবন দিয়ে হলেও সেটা রক্ষা করবো ইনশাআল্লাহ।

মির্জা ফখরুল আরো বলেন, দেশের সর্বনাশ করে স্বৈরাচারী সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিল্লি পালিয়ে গেছেন। বিপদে ফেলে গেছে, কেবল তার দলের নেতা-কর্মীদের নয়, পুরো গণতান্ত্রিক প্রক্রিয়াকে।

তিনি বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষকে সাহস নিয়ে থাকতে হবে, আপনাদের যে কোন সমস্যায় আমরা আপনাদের পাশে আছি। আপনার যাকে খুশি তাকে ভোট দেবেন, কেউ বাঁধা দিলে আমরা আপনাদের পাশে আছি।

এ সময় সদর উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ,যুগ্ম সম্পাদক ওবায়দুল্লাহ মাসুদসহ স্থানীয় বিএনপি নেতারা উপস্থিত ছিলেন।

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান