হোম > সারা দেশ > রংপুর

কোরবানির হাটে গরু-ছাগল পরিবহনে চাঁদাবাজি, আটক ৪

উপজেলা প্রতিনিধি, ঘোড়াঘাট (দিনাজপুর)

দিনাজপুরের ঘোড়াঘাটে গরু-ছাগল পরিবহনের চালকদের কাছ থেকে চাঁদা আদায়ের কারণে চারজনকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার সন্ধা ৬টার দিকে উপজেলার রানীগঞ্জ কুরবানীর গরুর-ছাগলের হাট থেকে তাদেরকে ঘোড়াঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।

আটককৃতরা হলেন, উপজেলার নুরপুর এলাকার মামুনুর রশিদ (৫০), দুদুমিয়া (৫৫), আব্দুল হাকিম (৫৭), ও ভাতছালা গ্রামের আযাহার আলী (৫৪)।

ঘোড়াঘাট সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মারজিউল হক সাফিন বলেন, তারা সংগঠনের কথা বলে গরু-ছাগল পরিবহনের চালকের নিকট থেকে অবৈধভাবে দিনের পর দিন চাঁদা আদায় করে আসছিলো। আমাদের নিয়মিত কার্যক্রমের অংশ হিসেবে এ অভিযান পরিচালনা করা হয়েছে। ঈদকে কেন্দ্র করে এ নজরদারি আরও বৃদ্ধি করা হয়েছে।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল