হোম > সারা দেশ > রংপুর

জলঢাকায় সাব-রেজিস্ট্রারের বিরুদ্ধে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, জলঢাকা (নীলফামারী)

নীলফামারীর জলঢাকায় সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার সীমাহীন দুর্নীতি, নকল নবিশ, দলিল লেখক সিন্ডিকেটের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় জিরো পয়েন্ট মোড়ে সচেতন নাগরিক সমাজের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

সচেতন নাগরিক সমাজের আহবায়ক আনোয়ার হোসেনের সভাপতিত্বে বক্তব্যে রাখেন সানাউল্লাহ সানা, ইয়াস রুক্সি, লাবলু ইসলাম, ছোট নাহিদ, আইনুল হক, ওমর ফারুক, লাদেন হোসেন, ছোট বাবু, আলমগীর ইসলাম প্রমুখ।

বক্তারা সাব-রেজিস্ট্রার লুৎফর রহমান মোল্লার নানা অনিয়ম তুলে ধরে ঘুষ বন্ধ করে তার বিরুদ্ধে সব অভিযোগ তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। মানববন্ধনে বক্তারা বলেন, এই লুৎফর রহমান মোল্লা জলঢাকায় যোগদান করার পর থেকে প্রতিটি দলিল করতে দশ হাজার টাকা থেকে দুই লাখ টাকা পর্যন্ত ঘুষ নেন। সঠিক কাগজপত্র থাকলেও ঘুষ ছাড়া ওই সাব-রেজিস্ট্রার কোনো দলিল করে না। এছাড়াও কোন দলিলের নকল তুলতে গেলে অতিরিক্ত টাকা গুণতে হয়। গত বছরও একটা নকল তুলতে যেখানে ১২শ থেকে ১৫ শ টাকা দিতে হতো এখন সেখানে ২৫শ থেকে ৩ হাজার টাকা দিতে হয়।

ভুক্তভোগীরা অভিযোগ করেন, জলঢাকা সাব রেজিস্ট্রার অফিস এখন দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। একটা দলিল করতে সরকারি খরচের বাইরেও অতিরিক্ত টাকা দিতে হয়। এরকম হয়রানি থেকে পরিত্রাণ চায় জলঢাকাবাসী।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার