হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুর মেডিকেল কলেজ পরিদর্শন করলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি

জেলা প্রতিনিধি, দিনাজপুর

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন দিনাজপুর মেডিকেল কলেজ পরিদর্শন করেছেন ও অধ্যক্ষসহ শিক্ষকদের সাথে কলেজের সার্বিক অবস্থা নিয়ে মতবিনিময় করেছেন। উত্তরের তিন জেলায় দুই দিনের সফরের প্রথমদিনে তিনি শনিবার দুপুর ১২টায় দিনাজপুর মেডিকেল কলেজ পরিদর্শন ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

সভায় স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন কলেজের শিক্ষক ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যার কথা শুনেন এবং দ্রুত এসব সমস্যা সমাধানের আশ্বাস দেন।

দিনাজপুর মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. সেখ সাদেক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পরিচালক (মানবসম্পদ ব্যবস্থাপনা) ডা. মো. মাসুদুর রহমান ও উপ-পরিচারক (সরকারি বেসরকারি মেডিকেল কলেজ) ডা. সৈয়দ মো. বাকী বিল্লাহ।

দিনাজপুর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক (সার্জারি) ডা. মো. শফিকুল ইসলামের সঞ্চালনায় মতবিনিময় সভায় কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. মোজাম্মেল হক, দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. ফজলুর রহমান, সিভিল সার্জন ডা. মো. আসিফ ফেরদৌসসহ মেডিকেল কলেজের অন্যান্য শিক্ষক, ছাত্রছাত্রী ও কর্মকর্তা-কর্মচারী উপস্থিত ছিলেন।

এদিকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ডিজি অধ্যাপক ডা. নাজমুল হোসেন দিনাজপুর মেডিকের কলেজে এসে পৌঁছালে কলেজের শিক্ষক ও ছাত্রছাত্রীরা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তিনি কলেজ ক্যাম্পাসে ৩টি গাছের চারা রোপন করেন।

সব শেষে অধ্যাপক ডা. নাজমুল হোসেন কলেজের হোস্টেলসহ বিভিন্ন স্থাপনা পরিদর্শন করেন। এছাড়া তিনি দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শন করেন।

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন