হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় চোলাই মদসহ দুই মাদক কারবারি আটক

উপজেলা প্রতিনিধি, পীরগাছা (রংপুর)

রংপুরের পীরগাছায় পুলিশি অভিযানে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদসহ দুই চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। শুক্রবার দিবাগত রাতে উপজেলার পারুল ইউনিয়নের আরাজি চালুনিয়া গুঞ্জরখা গ্রাম থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন—গুঞ্জুর খাঁ গ্রামের মৃত আব্দুল হামিদের ছেলে আঙ্গুর মিয়া (৪৫) এবং অনন্তরাম (বড়বাড়ী) গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে বিলাশ হোসেন (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, পীরগাছা থানার এসআই শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ পারুল ইউনিয়ন এলাকায় মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, আরাজি চালুনিয়া গুঞ্জরখা গ্রামে মাদক কেনাবেচা চলছে।

খবর পেয়ে পুলিশ ওই গ্রামের আঙ্গুর মিয়ার বাড়িতে অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করলে আঙ্গুর মিয়া ও বিলাশ হোসেনকে হাতেনাতে আটক করা হয়। পরে আঙ্গুর মিয়ার বসতঘরের শয়নকক্ষ তল্লাশি করে দুটি প্লাস্টিকের জারকিন ও একটি বালতি থেকে সর্বমোট ৫০ লিটার দেশীয় তৈরি চোলাই মদ উদ্ধার করা হয়।

পীরগাছা থানার ওসি একেএম খন্দকার মহিব্বুল ইসলাম জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে আগে থেকেই একাধিক মাদক মামলা রয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় একটি মামলা দায়ের করা হয়েছে (মামলা নং-০৭, তারিখ: ০৭/০৩/২০২৬ খ্রি.)।

তিনি আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরে অভিযুক্তদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়