হোম > সারা দেশ > রংপুর

দিনাজপুর-৬ আসনে ধানের শীষের জয়ী প্রার্থীকে দাঁড়িপাল্লা প্রার্থীর অভিনন্দন

উপজেলা প্রতিনিধি, নবাবগঞ্জ (দিনাজপুর)

দিনাজপুর-৬ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত বিজয়ী প্রার্থী ও নবনির্বাচিত সংসদ সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেনকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত পরাজিত প্রার্থী মো. আনোয়ারুল ইসলাম।

শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে বিরামপুরে সৌজন্য সাক্ষাতে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এ সময় আনোয়ারুল ইসলাম ফুলের তোড়া দিয়ে নবনির্বাচিত সংসদ সদস্যকে অভিনন্দন জানান এবং তার বিজয়ের জন্য শুভকামনা প্রকাশ করেন।

সাক্ষাৎকালে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উভয় নেতা একে অপরকে শুভেচ্ছা জানান। তারা বলেন, নির্বাচন শেষ হয়েছে—এখন এলাকার উন্নয়নই হওয়া উচিত সবার প্রধান লক্ষ্য।

এ সময় দিনাজপুর-৬ আসনের শান্তি, সম্প্রীতি ও সার্বিক উন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করেন তারা। রাজনৈতিক ভিন্নমত থাকলেও এলাকার স্বার্থে একযোগে কাজ করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন উভয় প্রার্থী।

সাঘাটায় ‘বালুখেকো’ বিএনপি নেতা জুয়েল বহিষ্কার

দিনাজপুরে ১১ দলীয় ঐক্যের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

দ্রুতই চালু হচ্ছে দারোয়ানী টেক্সটাইল মিল, খুলছে সম্ভাবনার দুয়ার

নীলফামারীতে মশা তাড়ানোর আগুনে পুড়ে ছাই ৭ ঘর

পাবলিক-প্রাইভেট পার্টনারশিপে টেক্সটাইল মিল চালু করার প্রক্রিয়া শুরু

দিনাজপুর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে ৯ পদে বিএনপিপন্থিদের বিজয়

তারাগঞ্জে সেতুর অভাবে দুর্ভোগে ২০ গ্রামের মানুষ

এবারও আবু সাঈদ বইমেলার দায়িত্বে দুই আওয়ামীপন্থি শিক্ষক

অবৈধভাবে বালু উত্তোলন, বিএনপি নেতাসহ আটক ২

বোচাগঞ্জে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্বোধন