হোম > সারা দেশ > রংপুর

বাজারে গিয়ে ফেরেননি ব্যবসায়ী, ভুট্টাক্ষেত মিলল মরদেহ

জেলা প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীতে ভুট্টাক্ষেত থেকে জহুরুল ইসলাম নামে ৪৫ বছর বয়সী এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সকালে সদর উপজেলার গোড়গ্রাম ইউনিয়নের বড়ইবাড়ি এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত জহুরুল একই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আব্দুল মান্নানের ছেলে। পেশায় তিনি কাঠ ব্যবসায়ী।

সদর থানার ওসি এমআর সাঈদ বলেন, বৃহস্পতিবার সন্ধ্যার পর পার্শ্ববর্তী হাজীগঞ্জ বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে বের হন জহুরুল। রাত হলেও আর বাড়ি ফেরেননি তিনি। সকালে ভুট্টাক্ষেতে মরদেহ দেখতে পেয়ে স্বজনদের খবর দেন স্থানীয় লোকজন। পরে মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের শরীরে আঘাতের চিহ্ন না থাকলেও পরনের কাপড়ে মাটির দাগ রয়েছে।

আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে যুবদলের হামলায় আহত শিবির নেতা

দিনাজপুরে অবস্থান কর্মসূচি ও মোটরসাইকেল শোভাযাত্রা

তিস্তার পানি বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপরে, আতঙ্কে মানুষ

তিস্তার পানি বিপৎসীমার ওপরে

কিশোরগঞ্জে ৪ মাদকসেবী গ্রেপ্তার

আ.লীগের ষড়যন্ত্র প্রতিহত করতে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

ঘুষ গ্রহণের ভিডিও ভাইরাল, এক দিন পর প্রত্যাহার পিআইও

সীমান্তে বিজিবির অভিযানে মদ উদ্ধার

পীরগঞ্জ পৌরসভায় ৫২ কোটি টাকার বাজেট ঘোষণা

ভূরুঙ্গামারীতে ভ্যানগাড়ির ধাক্কায় শিশু নিহত