হোম > সারা দেশ > রংপুর

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশকালে স্বামী-স্ত্রী আটক

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের সময় দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার সীমান্ত এলাকা থেকে স্বামী-স্ত্রীকে আটক করেছে বিজিবি। গতকাল রাত সাড়ে ৮টায় উপজেলার কাজিহাল ইউনিয়নের আমড়া পশ্চিমপাড়া এলাকার ৩০০/৮এস নং সীমান্ত পিলারের কাছ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার চিনোড়া গ্রামের মৃত কার্তিক চন্দ্রের ছেলে অভিলাশ চন্দ্র বর্মণ (২৯) ও তার স্ত্রী জয়ন্তী রানী (২৮)। তাদের আটক করে ওইদিন (রোববার) রাতেই ফুলবাড়ী থানায় হস্তান্তর করে ফুলবাড়ী ২৯ বিজিবি অধীন আমড়া বিওপি ক্যাম্পের দায়িত্বরত সুবেদার মো. আইনুল হক।

ফুলবাড়ী থানার ওসি একেএম খন্দকার মুহিব্বুল জানান, ওই দম্পতি নওগাঁ জেলা থেকে এসে অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার সময় বিজিবি সদস্যরা তাদের আটক করে। পরে থানায় হস্তান্তর করা হয়। সোমবার সকালে তাদের বিরুদ্ধে ২৯ বিজিবি (ফুলবাড়ী ব্যাটালিয়ন)-এর অধীন আমড়া বিওপির সুবেদার আইনুল হক বাদী হয়ে পাসপোর্ট আইনে মামলা দায়ের করেছেন। বিকাল ৪টায় তাদের দিনাজপুর আদালতে পাঠানো হয়েছে।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার