হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় নদীতে ডুবে মাদ্রাসাছাত্রের মৃত্যু

গাইবান্ধা ও সাঘাটা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর মাদারহাট ব্রিজের নলেয়া নদীতে গোসল করতে গিয়ে পানিতে ডুবে এক মাদ্রাসাছাত্রের মৃত্যু হয়েছে।

সোমবার বেলা সাড়ে ৩টায় উপজেলার নলেয়া নদীর তলদেশ থেকে পলাশবাড়ী ফায়ার সার্ভিসের ইনচার্জ রেজাউল করিমের নেতৃত্বে ফায়ার সার্ভিসের ডুবাড়ী দল নিখোঁজ আহসান হাবীব ওরফে বোরহান উদ্দিনের (১২) লাশ উদ্ধার করে।

মৃত আহসান হাবীব ইদিলপুর ইউনিয়নের তরফ পাহাড়ি গ্রামের আসাদুজ্জামানের একমাত্র পুত্র ও তরফ সাদুল্লা দাখিল মাদ্রাসার ৬ষ্ট শ্রেণির ছাত্র।

জানা যায়, বোরহান উদ্দিন তার তিন বন্ধু মাদ্রাসায় না গিয়ে মাদারহাট মেলার ব্রিজের নিচ দিয়ে প্রবাহিত নলেয়া নদীতে গোসল করতে যায়। একপর্যায়ে বোরহান নদীর পানিতে তলিয়ে যেতে থাকলে তার সঙ্গীরা তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়। তারা বিষয়টি স্থানীয়দের জানালে তারা এগিয়ে এসে উদ্ধার তৎপরতা চালায় ও পলাশবাড়ী ফায়ার সার্ভিসে বিষয়টি অবগত করেন। কিছু সময় পর ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের টিমসহ ও স্থানীয়রা বোরহানকে খুঁজতে থাকে। এর এক ঘণ্টা পর রংপুর থেকে ডুবারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে। তারা ৪৫ মিনিট নদীর তলদেশ খোঁজ করে বোরহানকে মৃত্যু অবস্থায় উদ্ধার করে। শিশু বোরহানের নিখোঁজের খবরে নদীর দু ধারে জমে উৎসুক জনতার ভিড়।

এ বিষয়ে ইদিলপুর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রহমান বলেন, ছেলেটি নদীর পানিতে ডুবে গেছে জানার সাথে সাথে মোটরসাইকেলে চালিয়ে মোর থেকে লোকজন ডেকে নিয়ে এসে উদ্ধার তৎপরতা চালাই এবং ফায়ার সার্ভিসে খবর দেই।

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো