হোম > সারা দেশ > রংপুর

সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে

এটিএম আজহারুল ইসলাম

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জে স্থানীয় জনগণ ও দলের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেছেন রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম।

বুধবার (২৫ মার্চ) বিকেল ৫টায় উপজেলার তারাগঞ্জ ও/কামিল মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এ মতবিনিময় সভায় তিনি উপজেলার পাঁচটি ইউনিয়নের দায়িত্বশীলদের সঙ্গে সরাসরি কথা বলেন।

উপজেলা জামায়াতে ইসলামের আমির এস এম আলমগীর হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন জেলা সূরা ও কর্মপরিষদের সদস্য আব্দুল হান্নান খান, উপজেলা সেক্রেটারি মো. ইয়াকুব আলী, এমপি প্রতিনিধি প্রভাষক মো. আমিনুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

সভায় অংশগ্রহণকারী বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তাদের সমস্যা, দাবি ও প্রত্যাশার কথা তুলে ধরেন। এমপি আজহারুল ইসলাম মনোযোগ সহকারে সেসব বক্তব্য শোনেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন।

এর আগে ঈদ-পরবর্তী কর্মসূচির অংশ হিসেবে তিনি উপজেলার আলমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকা পরিদর্শন করেন। এ সময় তিনি স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও ঈদের শুভেচ্ছা জানান। পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে মানুষের সুখ-দুঃখের কথা শোনেন এবং তাদের বিভিন্ন সমস্যা ও অভিযোগ সংশ্লিষ্ট দায়িত্বশীলদের নথিভুক্ত করার নির্দেশ দেন।

মতবিনিময়ের অংশ হিসেবে ইউনিয়নের বিভিন্ন সড়ক মোড়ে আয়োজিত পথসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, সরকারি বরাদ্দের প্রতিটি টাকা জনগণের কল্যাণে ব্যয় করা হবে। একটি হারামের পয়সাও আমার পকেটে যাবে না।

তিনি আরও বলেন, একটি সুস্থ সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

নীলফামারীতে ট্রেনে কাঁটা পড়ে বৃদ্ধের মৃত্যু

স্থানীয় সরকারে প্রশাসক নিয়োগ গণতন্ত্রের জন্য হুমকি: মাওলানা আবদুল হালিম

পঞ্চগড় রাজনগর বাজারে অগ্নিকাণ্ড, পরিদর্শনে গেলেন প্রতিমন্ত্রী

তারাগঞ্জে বজ্রপাতে যুবকের মৃত্যু

ফুলছড়িতে আটক ৩ জুয়াড়িকে ছিনিয়ে নিল স্থানীয়রা, পরে গ্রেপ্তার ৭

খানসামায় তিন দিনে পৃথক অগ্নিকাণ্ডে জনমনে আতঙ্ক

ড্রেজার নয় শ্রমিক দিয়ে খাল খনন করা হবে: পানিসম্পদ প্রতিমন্ত্রী

হেলিকপ্টারে চড়ে বরের আগমন, পলাশবাড়ীতে ব্যতিক্রমী বিয়ে

দীর্ঘ লাইন উপেক্ষা করে তিন জার তেল নিয়ে উধাও ইউএনওর গাড়ি

আ.লীগ আমলে করা হত্যা মামলায় আটক জামায়াত নেতা