হোম > সারা দেশ > রংপুর

নীলফামারীতে ধর্ষকের ফাঁসির দাবিতে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

১১ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে নীলফামারীর কিশোরগঞ্জে বিক্ষোভে ফেটে পড়েছেন এলাকাবাসী। শনিবার দুপুরে অভিযুক্ত ডালিমের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দুপুরে কিশোরগঞ্জ ইউনিয়নের চেংমারী এলাকার হাজির হাটে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এরপর উত্তেজিত জনতা একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি কিশোরগঞ্জ বাজার ও প্রেস ক্লাব হয়ে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে পুনরায় মানববন্ধন করে।

বক্তারা অবিলম্বে অভিযুক্ত ধর্ষক ডালিমকে গ্রেপ্তার করে ফাঁসির দাবি জানান। তারা বলেন, আমরা আমাদের শিশুদের নিরাপত্তা চাই। এমন জঘন্য কাজ করার সাহস যেন আর কেউ না পায়।

গত বৃহস্পতিবার দুপুরে মধ্য রাজিব সয়ার কাজীপাড়া গ্রামের ১১ বছরের এক শিশু তার বোনের বাড়ি যাওয়ার পথে চেংমারী ডাবল ব্রিজের কাছে ডালিম (৪০) তাকে জোরপূর্বক জঙ্গলে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। শিশুটি তার হাতে কামড় দিয়ে চিৎকার করলে ডালিম পালিয়ে যায়।

পরে শিশুটিকে উদ্ধার করে প্রথমে কিশোরগঞ্জ হাসপাতালে এবং অবস্থা গুরুতর হওয়ায় রংপুর মেডিকেল কলেজে ভর্তি করা হয়। এ ঘটনায় শিশুটির বাবা কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেছেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, এ ঘটনায় শুক্রবার একটি মামলা হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশি অভিযান চলছে।

নীলফামারীতে ইফতারে কীটনাশক মেশানো পানি পান করে একই পরিবারের ৩ জন হাসপাতালে

রমজান মানুষের পরিবর্তনের সুযোগের মাস: এটিএম আজহারুল ইসলাম

অগ্নিকাণ্ডে দুই গরু পুড়ে পথে বসেছেন দিনমজুর আসাদুল

প্রবীণ সাংবাদিক আবুল কালাম আজাদের ইন্তেকাল

যেসব এলাকায় শনিবার বিদ্যুৎ থাকবে না

ফুলবাড়ীতে ট্রাক্টর উল্টে চালক নিহত

কারখানার কাগজ দেখার নামে ২ লাখ চাঁদা দাবি, বহিষ্কার দুই বিএনপি নেতা

গোবিন্দগঞ্জে পুলিশের পোশাক পড়ে ইজিবাইক ছিনতাই

প্রশাসন দুর্নীতিমুক্ত থাকলে স্বনির্ভর দেশ গড়া সম্ভব: এটিএম আজহার

নবাবগঞ্জে শিশু সামস হত্যার প্রতিবাদে শোক র‍্যালি