হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৬ নেতাকে শোকজ

জেলা প্রতিনিধি, গাইবান্ধা

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানা ও সদস্য সচিব বায়োজীদ বোস্তামী জ্বীমসহ ৬ নেতাকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে কেন্দ্রীয় কমিটি।

রোববার (৭ ডিসেম্বর) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, কেন্দ্রীয় দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন স্বাক্ষরিত তাদের পৃথক নোটিশ পত্র দেওয়া হয়।

গাইবান্ধার আহ্বায়ক ও সদস্য সচিবসহ এই কারণ দর্শানো নোটিশ প্রদান করা হয়- যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান, শাকিল শেখ, সংগঠক অতনু সাহা ও মেহজাবিন জ্বীমকে।

এ নোটিশ পত্রে তাদের পৃথকভাবে বলা হয়,- গত ৫ ডিসেম্বর ২০২৫, আপনার বিরুদ্ধে গাইবান্ধা জেলায় একটি রাজনৈতিক দলের কমিটিকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ আমাদের নজরে এসেছে। যা অত্যন্ত গুরুতর এবং একইসঙ্গে জনপরিসরে সংগঠনের ভাবমূর্তিকে ক্ষুণ্ণ করেছে। উক্ত ঘটনার পরিপ্রেক্ষিতে আপনার ব্যাখ্যা এবং আপনার বিরুদ্ধে কেন স্থায়ী সাংগঠনিক ব্যবস্থাগ্রহণ করা হবে না, তার লিখিত বিবরণ আগামী ২৪ ঘণ্টার মধ্যে দপ্তরের মারফত সভাপতি রিফাত রশিদ বরাবর উপস্থাপন করার জন্য নির্দেশনা দেওয়া হলো। পাশাপাশি পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত আপনাকে সব সাংগঠনিক কার্যক্রম থেকে বিরত থাকার নির্দেশনা প্রদান করা হলো।

এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাইবান্ধা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক শাকিল শেখ বলেন, আমি ৫ ডিসেম্বর আগে থেকে ঢাকায় আছি। আমাকেও শোকজ দিয়েছে। আর পার্টি অফিসে আমাকে ডেকেছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, গাইবান্ধা জেলা শাখার আহ্বায়ক মাসুদ রানা বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিবাদ করায় শোকজ দিয়েছে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু