হোম > সারা দেশ > রংপুর

সুদানে শান্তিরক্ষী মিশনে নিহত সবুজ মিয়ার বাড়িতে শোকের ছায়া

উপজেলা প্রতিনিধি, ফুলছড়ি (গাইবান্ধা)

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় নিহত ছয় বাংলাদেশি শান্তিরক্ষীর মধ্যে একজন লন্ড্রি কর্মচারী সবুজ মিয়ার গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় ছোট ভগবানপুর গ্রামের বাড়ীতে পরিবার ও গ্রামবাসীর মাঝে চলছে শোকের মাতম।

পলাশবাড়ী উপজেলার মহদীপুর ইউনিয়নের ছোট ভগবানপুর গ্রামের মৃত হাবিবুর রহমান ও ছকিনা বেগম দম্পতির ছেলে সবুজ মিয়া। নিহত সবুজ ছোট বেলায় তার বাবাকে হারান। প্রায় ৮ বছর আগে সবুজ মিয়া বাংলাদেশ সেনাবাহিনীতে লন্ড্রি কর্মচারী হিসেবে যোগ দেন। সবুজ দুই ভাই-বোনের মধ্যে ছোট। বোনের বিয়ে হয়েছে। মাত্র এক বছর আগে নাটোর জেলায় বিয়ে করেন সবুজ মিয়া। তার স্ত্রী ও মা বর্তমানে পলাশবাড়ীর নিজ গ্রামের বাড়িতে বসবাস করছেন। তিন মাস

আগে একবার ছুটিতে বাড়িতে এসেছিলেন। সবুজ মিয়ার এমন আকস্মিক মৃত্যুর খবরে তার মা, স্ত্রী, আত্মীয়-স্বজন ও পাড়াপ্রতিবেশিসহ পুরো গ্রামজুড়েই নেমে এসেছে গভীর শোকের ছায়া।

এ বিষয়ে পলাশবাড়ী উপজেলা নির্বাহী অফিসার শেখ জাবের আহমেদ আমার-দেশকে জানান, নিহত সবুজের বিষয়ে বিস্তারিত খোঁজখবরসহ প্রয়োজনীয় তথ্য সংগ্রহের কাজ চলমান।পরবর্তীতে বিস্তারিত জানানো হবে।

উল্লেখ্য, সুদানের 'আবে'ই অঞ্চলে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের আওতায় কাদুগলি লজিস্টিক বেসে ১৩ ডিসেম্বর শনিবার স্থানীয় সময় বিকেল আনুমানিক ৩টা ৪০ থেকে ৩টা ৫০ মিনিট পর্যন্ত বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠী ড্রোন হামলা চালায়। এসময় দায়িত্বরত বাংলাদেশি শান্তিরক্ষী ছয় সেনা নিহতের ঘটনা ঘটে।

সবুজের মৃত্যুর সংবাদ ছড়িয়ে পড়ায় তার বাড়ীতে আত্মীয় স্বজন বন্ধুদের মাঝে শোকের ছায়া নেমে আসে।

দেবীগঞ্জে পরীক্ষার আগেই শিক্ষার্থীকে প্রশ্ন পাঠানোর অভিযোগ

লোহানীপাড়া বন বিভাগে গাছ কাটার মহোৎসব

বদরগঞ্জে জমি নিয়ে বিরোধের ঘটনায় পুনঃতদন্তের দাবিতে সংবাদ সম্মেলন

দিনাজপুরে বিভিন্ন আয়োজনে ১৭১তম সাঁওতাল বিদ্রোহ দিবস পালিত

পলাশবাড়ীতে বিএনপি জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি

চিরিরবন্দরে ৪ মাদকসেবীকে কারাদণ্ড

রংপুরে মাদকদ্রব্য অধিদপ্তর কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষণ মামলায় প্রধান আসামির যাবজ্জীবন

গঙ্গাচড়ায় দ্বিতীয় তিস্তা সেতুর সংযোগ সড়কে ভয়াবহ ধস

তিস্তার পানি কমলেও দুর্ভোগ কমেনি বানভাসী মানুষের