হোম > সারা দেশ > রংপুর

মেয়ে হত্যার বিচার চেয়ে বাবা-মায়ের সংবাদ সম্মেলন

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

বিয়ের দুই বছরের মাথায় মেয়েকে নির্মম হত্যা করার অভিযোগ তুলে দোষীদের শাস্তির দাবিতে পঞ্চগড়ে সংবাদ সম্মেলন করছেন ওই গৃহবধূর বাবা-মা। শনিবার বিকেলে আটোয়ারী প্রেসক্লাবে এই সংবাদ সম্মেলন করেন উপজেলার আলোয়াখোয়া ইউনিয়নের বামনকুমার এলাকার অসহায় দম্পতি আমির উদ্দিন ও নারগিস আক্তার।

সংবাদ সম্মেলনে তারা জানান, তাদের মেয়ে আমিনা আক্তার রত্নাকে ২০২৩ সালে বিয়ে দেন পার্শ্ববর্তী বাকডোকরা এলাকার ফারাজুল ইসলামের ছেলে রবিউল ইসলামের সাথে৷ তাদের সংসারে ৭ মাসের একটি কন্যা সন্তান রয়েছে।

গত ২২ নভেম্বরে রাতে আশঙ্কাজনক অবস্থায় রত্নাকে স্বামী ও শ্বশুর বাড়ির লোকজন আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানেই তার মৃত্যু হয়৷ সকালে তারা ওই গৃহবধূর পরিবারকে জানায় বিষপানে আত্মহত্যা করেছে রত্না। কিন্তু ওই গৃহবধূর পরিবারের লোকজন গিয়ে তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন। এমনকি বিষের কোন আলামতও পান নি তারা। তাদের দাবি হত্যা করে নাটক সাজানো হয়েছে। এ ঘটনায় প্রথমে তারা আপোষের প্রস্তাব দিলেও তা প্রত্যাখ্যান করে ২৪ নভেম্বর আটোয়ারী থানায় মামলা করে ভুক্তভোগী পরিবার।

মামলা চলমান অবস্থায় সম্প্রতি আসামীপক্ষ থেকে টাকার বিনিময়ে ময়নাতদন্তের প্রতিবেদন বদলানোসহ নানা হুমকি ধামকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেন ওই গৃহবধূর বাবা আমির উদ্দিন।

তিনি বলেন, আমার মেয়েকে মারপিট করে হত্যার পর ওরা আত্মহত্যার নাটক সাজিয়েছে। এখন তারা ময়নাতদন্তের প্রতিবেদন টাকার বিনিময়ে পাল্টে দেয়ার হুমকি দিচ্ছেন।

সংবাদ সম্মেলনে নিহত রত্নার মা নারগিস আক্তার, চাচা ওমর আলী ও বোন আরজিনা আক্তারসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার