হোম > সারা দেশ > রংপুর

বাংলাবান্ধা সীমান্তে ৩ বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

জেলা প্রতিনিধি, পঞ্চগড়

পঞ্চগড়ে বাংলাবান্ধা সীমান্ত দিয়ে ৩ বাংলাদেশিকে ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার (৯ নভেম্বর) বিকেলে কোম্পানি কমান্ডার পর্যায়ে বিজিবি ও বিএসএফের পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

তিন বাংলাদেশি হলেন- সিরাজগঞ্জ জেলার সদর উপজেলার পদমপাল এলাকার অনন্ত কুমার ভৌমিক (২৮), তার স্ত্রী চৈতি রানী (২৩) ও তিন বছর বয়সী শিশু অরণ্য কুমার ভৌমিক। উপজেলার বাংলাবান্ধা ইউনিয়নের বাংলাবান্ধা ও ভারতের ফুলবাড়ি সীমান্তের মেইন পিলার ৭৩২-এর ১ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তারা দেশে ফেরেন।

এ সময় বিজিবির পক্ষে নেতৃত্ব দেন পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের বাংলাবান্ধা কোম্পানি কমান্ডার সুবেদার আব্দুল খালেক এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ১৮ ব্যাটালিয়নের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর অরবিন পাঠান। এ সময় দুই বাহিনীর পাঁচজন করে সদস্য উপস্থিত ছিলেন।

বিজিবি জানায়, কিছুদিন আগে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের ফুলবাড়ী কোম্পানি কমান্ডার বাংলাবান্ধা কোম্পানি কমান্ডারকে অবহিত করেন যে, তিনজন বাংলাদেশি নাগরিককে বিএসএফ আটক করেছে। বিএসএফ তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদে জানতে পারে তারা আনুমানিক এক বছর আগে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারত অনুপ্রবেশ করেন। বিএসএফ কোম্পানি কমান্ডার এই তিন নাগরিকদের ঠিকানা ও মোবাইল নম্বর শেয়ার করে ফেরত নেওয়ার জন্য অনুরোধ করেন। পরে প্রয়োজনীয় কাগজপত্র যাচাই-বাছাই করে বাংলাদেশি নাগরিক হলে তাদের গ্রহণ করা হবে বলে বিজিবি কোম্পানি কমান্ডার বিএসএফ ক্যাম্প কমান্ডারকে আশ্বস্ত করেন।

পরে বিএসএফের হাতে আটকদের নাম ও ঠিকানা নিয়ে তাদের পরিবারের সঙ্গে বিজিবি পুলিশের মাধ্যমে যোগাযোগ করে তারা বাংলাদেশি নাগরিক নিশ্চিত হওয়ার পর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত আনা হয়। রাতে আটকদের তেঁতুলিয়া মডেল থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে বিজিবি।

তেঁতুলিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিয়া বলেন, তিন বাংলাদেশিকে জিডিমূলে আমাদের কাছে হস্তান্তর করেছে বিজিবি। আইনি প্রক্রিয়া শেষে আটকদের আত্মীয়দের সঙ্গে যোগাযোগ করে হস্তান্তর করা হবে।

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদকে ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো

পার্বতীপুরে ভাগিনাকে বাঁচাতে গিয়ে খালা-ভাগিনার মৃত্যু