হোম > সারা দেশ > রংপুর

আমার দেশ সম্পাদকের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে পার্বতীপুরে মানববন্ধন

উপজেলা প্রতিনিধি, পার্বতীপুর (দিনাজপুর)

আমার দেশ-এর সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ ৫ সাংবাদিকদের বিরুদ্ধে মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের দায়ের করা মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা প্রত্যাহারের দাবিতে দিনাজপুরের পার্বতীপুরে মানববন্ধন করা হয়েছে।

সোমবার সকাল ১১টায় স্থানীয় শহীদ মিনার রোড চত্বরে মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের অপকর্ম তুলে ধরায় আমাদের দেশ-এর সাহসী সম্পাদক ও প্রকাশক ড. মাহমুদুর রহমানসহ পত্রিকার চার সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা ও ষড়যন্ত্রমূলক মামলা করা হয়েছে। এ মামলা অবিলম্বে প্রত্যাহারসহ আওয়ামী সরকারের দোসর মেঘনা গ্রুপের চেয়ারম্যান মোস্তফা কামালের বিচারের দাবি জানাচ্ছি।

আমার দেশ-এর পার্বতীপুর উপজেলা প্রতিনিধি মাহফিজুল ইসলাম রিপনের সভাপতিত্বে ও মাইটিভির পার্বতীপুর উপজেলা প্রতিনিধি আবদুল্লাহ আল মামুনের সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন দৈনিক আমার দেশ-এর রংপুর ব্যুরোর বাদশাহ ওসমানী, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি আবু সায়েম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আতাউর রহমান, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বকুল, এশিয়ান টিভির পার্বতীপুর প্রতিনিধি লিমন হায়দার, চিরিরবন্দর প্রতিনিধি জাকারিয়া হোসেন, দেশ রুপান্তরের সাংবাদিক সোহেল সানি, দৈনিক ইত্তেফাকের সাংবাদিক বদরুদ্দোজা বুলু, দৈনিক নিরপেক্ষ সাংবাদিক মহসিন আলী, দৈনিক জনবানীর সাংবাদিক সাজেদুর রহমান নওশাদ, দৈনিক কালবেলার সাংবাদিক মিলন পারভেজ, দৈনিক আমাদের কণ্ঠ সাংবাদিক মজনু সরকার, দৈনিক রুপালী বাংলাদেশ সাংবাদিক মোস্তাকিম সরকার, দৈনিক প্রতিদিনের সংবাদের সাংবাদিক মামুন, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ-এর সাংবাদিক মেনহাজুল ইসলাম তারেক প্রমুখ।

নীলফামারীতে প্রেমিককে হত্যা, আটক ৩

ঢাকাসহ ৫ বিভাগে গরমের দাপট, শীতে কাপঁছে পঞ্চগড়

নীলফামারীতে বাসের চাকায় পিষ্ট হয়ে হেলপারের মৃত্যু

রংপুরে অটিস্টিক শিশুদের ক্রীড়া উৎসব অনুষ্ঠিত

অসহায় গৃহবধূর বাড়ি উচ্ছেদ করে দখল, বিএনপি নেতার বিরুদ্ধে মামলা

জ্বালানি তেলের সংকট, বোতল নিয়ে পাম্পের সামনে লাইন

সময় বাড়িয়েও শেষ হয়নি দুধকুমার নদের ওপর সেতুর কাজ

পীরগাছায় বিদ্যুৎ কর্মীকে মারধর, ৩ দিনেও মামলা নেয়নি পুলিশ

নীলফামারীতে কালবৈশাখীর তাণ্ডব, ২ শতাধিক বাড়িঘর ক্ষতিগ্রস্ত

কিশোরগঞ্জে বিদ্যুৎ সরবরাহের তার চুরি, বিদ্যুৎ সরবরাহ বন্ধ