হোম > সারা দেশ > রংপুর

নিয়ন্ত্রণ হারিয়ে অটোকে বাসের ধাক্কা, যাত্রী নিহত

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুরের তারাগঞ্জ উপজেলায় বাসের ধাক্কায় অটোরিকশায় থাকা ১ যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। বুধবার ভোরে উপজেলার ইকরচালী বাজার এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত ব্যক্তির নাম মোতালেব হোসেন (৩৫)। তার বাড়ি নীলফামারী জেলার কিশোরগঞ্জ উপজেলায়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টোপথে এসে চলন্ত অটোকে ধাক্কা দিলে অটোতে থাকা ১ যাত্রী ঘটনাস্থলেই নিহত হন ও গুরুতর আহত অবস্থায় অন্য একজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

তারাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান বলেন, বাসটি পুলিশ হেফাজতে রয়েছে ও আহত ব্যক্তির চিকিৎসা চলছে।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ