হোম > সারা দেশ > রংপুর

শেখ হাসিনার ফাঁসির রায়ে কুড়িগ্রামে মিষ্টি বিতরণ

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের সময় মানবতা বিরোধী অপরাধের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ফাঁসির রায় ঘোষণার পর কুড়িগ্রামের কেতার মোর ও উলিপুরে মিষ্টি বিতরণ করেছে ‘দ্যা রেড জুলাই কুড়িগ্রাম’ নামের একটি সংগঠন।

শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণার পরই সোমবার বিকেলে সংগঠনের আহবায়ক সাজ্জাদ হোসেন সোহানের নেতৃত্বে ১৫ থেকে ২০ জনের একটি দল সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করেন। এসময় সাধারণ মানুষ ও পথচারীদের মাঝেও রায়ের উচ্ছ্বাস দেখা যায়।

আহ্বায়ক সাজ্জাদ হোসেন সোহান বলেন, বিগত ১৭ বছর আওয়ামী লীগ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী, মামুনুল হকসহ দেশের বড় বড় আলেমদের অমানুষিক নির্যাতন করেছে। হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করে দেশের বাইরে পাচার করেছে,জুলাই আন্দোলনে পাখির মতো গুলি করে ছাত্রদের হত্যা করেছে,তার মুখে এখনো সেই রক্তের দাগ লেগে আছে। ভারতের মদদে এসব অপকর্ম করার কারনে শেখ হাসিনার ফাঁসির রায় হয়েছে। এই খুশিতেই কুড়িগ্রামে মিষ্টি বিতরণ করা হয়েছে।

নীলফামারীতে ৪৫ লাখ টাকায় রাস্তা কার্পেটিং, উঠে যাচ্ছে সাত দিনে

হাতুড়ি দিয়ে পিটিয়ে দোকান কর্মচারীকে হত্যা

কারমাইকেল কলেজে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ ও চারা বিতরণ কর্মসূচি

চার্টার্ড সেক্রেটারী দিবসে আইসিএসবির দিনব্যাপী কর্মসূচি

সৈয়দপুর সরকারি কলেজ মাঠে ছাত্রশিবিরের বৃক্ষরোপণ কর্মসূচি

দিনাজপুর শিক্ষা বোর্ডের নতুন চেয়ারম্যান মোহাম্মদ ইলিয়াস আহমেদ

শিশুর বস্তাবন্দী লাশ উদ্ধারের ঘটনায় অভিযুক্তের বাড়িতে আগুন, ওসি প্রত্যাহার

লালমনিরহাটে নিখোঁজের একদিন পর শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার

গোবিন্দগঞ্জে আখের ব্যাপক উৎপাদন

আমার দেশ-এর প্রতিবেদন প্রকাশের পর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি