হোম > সারা দেশ > রংপুর

হাদির হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে তারাগঞ্জে বিক্ষোভ

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

ছবি: আমার দেশ।

আধিপত্যবাদ বিরোধী ইনসাফ ও আজাদির সংগ্রামে আত্মত্যাগকারী বিপ্লবী বীর শহীদ শরীফ ওসমান হাদির নৃশংস হত্যাকাণ্ডের বিচার দাবিতে ফুঁসে উঠেছে তারাগঞ্জ। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলার সর্বস্তরের ছাত্র-জনতা।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় তারাগঞ্জ উপজেলার নতুন চৌপতি বাসস্ট্যান্ড থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় নতুন চৌপতি বাসস্ট্যান্ডে এসে সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল চলাকালে বিক্ষোভকারীরা শহীদ শরীফ ওসমান হাদীর হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান। তারা বলেন, ‘এই হত্যাকাণ্ড কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়; এটি ন্যায়বিচার, প্রতিবাদ ও স্বাধীনচেতা মানুষের কণ্ঠ রোধের অপচেষ্টা। অবিলম্বে খুনিদের গ্রেপ্তার না করা হলে আন্দোলন আরো বিস্তৃত করা হবে।’

বক্তারা আরো বলেন, একটি সভ্য রাষ্ট্রে প্রকাশ্য হত্যাকাণ্ডের পরও যদি বিচার প্রক্রিয়ায় গড়িমসি চলে, তবে জনগণ চুপ করে বসে থাকতে পারে না। দ্রুত ও স্বচ্ছ বিচার নিশ্চিত না হলে এর দায় সংশ্লিষ্ট প্রশাসনকেই নিতে হবে বলেও হুঁশিয়ারি দেন তারা।

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ