হোম > সারা দেশ > রংপুর

ঠাকুরগাঁও জেলা জামায়াত আমীরের ৭৪ লাখ টাকা আদালতে জমা

জেলা প্রতিনিধি, নীলফামারী

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন বুধবার উদ্ধার হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াত আমীরের ৭৪ লাখ টাকা, দুইটি মোবাইল সেট ও প্রয়োজনীয় পড়নের কাপড় আদালতে জমা দিয়েছে পুলিশ। নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম বুধবার বিষয়টি নিশ্চিত করেন।

প্রসঙ্গত, গত ১১ ফেব্রুয়ারি বুধবার সকাল সাড়ে ১১টায় ঢাকা থেকে ইউএস বাংলা বিমানে সৈয়দপুরে অবতরণ করেন ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমীর শিক্ষক বেলাল উদ্দিন প্রধান। সে সময় নিরাপত্তা বাহিনীর তল্লাশির সময় নগদ ৭৪ লাখ টাকা সহ তিনি আটক হন। তিনি ঠাকুরগাঁও জেলা সদরের হাজীপাড়া এলাকার মৃত দবিরুল ইসলামের পুত্র।

বিমানবন্দর সূত্র জানায়, নিয়মিত নিরাপত্তা তল্লাশির অংশ হিসেবে যাত্রীদের দেহ ও লাগেজ পরীক্ষা করা হচ্ছিল। এ সময় বেলাল উদ্দিন প্রধানের কাছে অস্বাভাবিক পরিমাণ নগদ টাকা পাওয়া গেলে নিরাপত্তা কর্মীদের সন্দেহ হয়। পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হলে টাকার উৎস ও বহনের উদ্দেশ্য সম্পর্কে সন্তোষজনক ব্যাখ্যা দিতে না পারায় সন্দেহজনকভাবে যৌথবাহিনী তাকে আটক করে। আটকের পর তিনি অসুস্থ হয়ে পড়লে প্রথমে সৈয়দপুর হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

জামায়াত আমীর বেলাল উদ্দিন প্রধান জানান, এটা তার ব্যবসার বৈধ টাকা, ঢাকা বিমানবন্দরের তার টাকার এনওসি আছে।

নীলফামারীর পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম পিপিএম জানান, উদ্ধার হওয়া জামায়াত আমীরের ৭৪ লাখ টাকা, দুইটি মোবাইল সেট ও প্রয়োজনীয় পড়নের কাপড় নীলফামারী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ট্রেজারি চালান মূলে জমা করেছে সৈয়দপুর থানা পুলিশ।

এসএসসিতে জিপিএ-৫ প্রাপ্ত ৮১০ কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিল রসিক

অসহায় ও শীতার্ত মানুষের মাঝে জামায়াত এমপির কম্বল বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প

মাদক ও বাল্যবিবাহ প্রতিরোধে লালমনিরহাটে সাইকেল র‍্যালি, নেতৃত্বে ত্রাণমন্ত্রী

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল