হোম > সারা দেশ > রংপুর

মাদক সম্রাট ২২ হাজার ১০০ ইয়াবা ট্যাবলেটসহ রফিক আটক

উপজেলা প্রতিনিধি, রৌমারী (কুড়িগ্রাম)

‘মাদকে ভাসছে রৌমারী, মূলহোতারা ধরাছোঁয়ার বাইরে'- শিরোনামে আমার দেশ পত্রিকায় ২১ জুন খবর প্রকাশের পর টনক নড়ে প্রশাসনের।

সোমবার (৩০ জুন) সকালে রৌমারী উপজেলার চর নতুন বন্দর এলাকায় অভিযান চালিয়ে ২২ হাজার ১০০ ট্যাবলেট ইয়াবাসহ মাদকসম্রাট রফিক হোসেনকে (৩৬) আটক করে স্থানীয় পুলিশ প্রশাসন। রফিক হোসেন সদর ইউনিয়নের চর নতুন বন্দরের আনোয়ার হোসেনের ছেলে।

রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল সোমবার সকালে অভিযান চালিয়ে রফিক হোসেনের বাড়ি থেকে ২২ হাজার ১০০ ট্যাবলেট ইয়াবাসহ তাকে আটক করে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার পর মঙ্গলবার সকালে তাকে কুড়িগ্রাম জেলহাজতে পাঠানো হবে।

উল্লেখ্য: ২০২৩সালের ৭ ফেব্রুয়ারি ২২ হাজার ৬০০ ইয়াবা ট্যাবলেটসহ রফিক হোসেনকে আটক করা হয়েছিল।

করলা চুরির অভিযোগে স্ত্রীকে গাছে বেঁধে মারধর

আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে অর্থ লোপাট, তদন্ত কমিটি​​ গঠন

নীলফামারীতে ট্রাকের ধাক্কায় দুই ভাইয়ের মৃত্যু

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক