হোম > সারা দেশ > রংপুর

এতিমদের সঙ্গে ইফতার করলেন এটিএম আজহার

উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ (রংপুর)

রংপুর-২ (বদরগঞ্জ–তারাগঞ্জ) আসনের নবনির্বাচিত সংসদ সদস্য ও এটিএম আজহারুল ইসলাম বুধবার (২৫ ফেব্রুয়ারি) তারাগঞ্জ উপজেলার বামনদীঘিতে এতিম শিশুদের সঙ্গে ইফতার করেছেন।

উপজেলার বামনদীঘি তালীমুল কুরআন হিফয মাদ্রাসা, এতিমখানা ও লিল্লাহ বোর্ডিংয়ের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে তিনি অংশগ্রহণ করেন।

মাদ্রাসার সেক্রেটারি আখতারুজ্জামান তুফানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংসদ সদস্য আজহারুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতের কর্মপরিষদ ও সূরা সদস্য আব্দুল হান্নান খানসহ তারাগঞ্জ উপজেলা জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, আমি নিজেও একজন বৃদ্ধ এতিম। বাকি জীবন আমি আপনাদের সেবায় নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব।

তিনি আরও বলেন, সরকারি বরাদ্দের একটি টাকাও তিনি ব্যক্তিগত কাজে ব্যয় করবেন না।

বক্তব্যে এটিএম আজহারুল ইসলাম আবেগঘন কণ্ঠে বলেন, আমি নিজেও একজন বৃদ্ধ এতিম। এতিমদের কষ্ট আমি অন্তর দিয়ে অনুভব করি।

সমাজের অবহেলিত, অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব।

আমি আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে মানুষের সেবা করতে চাই। বাকি জীবন আমি আপনাদের কল্যাণে নিজেকে নিয়োজিত রাখার চেষ্টা করব।

তিনি আরও বলেন, রাষ্ট্রের সম্পদ জনগণের আমানত। সরকারি বরাদ্দের একটি টাকাও আমি ব্যক্তিগত কাজে ব্যয় করব না। সততা, জবাবদিহিতা ও ন্যায়ের ভিত্তিতে উন্নয়ন নিশ্চিত করতে আমি কাজ করব। কেউ যেন অধিকার থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে।

তোমরাই আগামীর বাংলাদেশ। তোমাদের শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ অর্জনের মাধ্যমে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। তোমাদের পাশে আমরা আছি এবং থাকব।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ