হোম > সারা দেশ > রংপুর

কানাডায় পাঠানোর কথা বলে ১৭ লাখ টাকা আত্মসাৎ, প্রতারক ডিসপ্লে গ্রেপ্তার

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

কানাডায় প্রেরণের কথা বলে ভুয়া ভিসা প্রদান করে প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতে সাইবার সুরক্ষা মামলার অন্যতম আসামি ফজলার রহমান ওরফে ডিসপ্লেকে (২৬) র‌্যাবের সহযোগিতায় পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার গভীর রাতে নীলফামারী থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

ফজলার রহমান কিশোরগঞ্জ সদর ইউপির কেশবা কসাইপাড়া গ্রামের মাজু মিয়ার ছেলে।

পুলিশ সূত্র জানায়, কানাডায় প্রেরণের নামে ভুয়া ভিসা প্রদান করে ১৬ লাখ ৯০ হাজার টাকা আত্মসাতে সাইবার সুরক্ষা আইনে ২০২৫ সালের নভেম্বর মাসের ২ তারিখ ফজলার রহমানসহ ৫ জনের নামে কিশোরগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়। তখন থেকে ডিসপ্লে আত্মগোপনে ছিল।

র‌্যাবের সহযোগিতায় গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে তাকে নীলফামারী থেকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তার ফজলার রহমানকে মঙ্গলবার জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ মামলায় এখন পর্যন্ত ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান বিষয়টি নিশ্চিত করে আমার দেশ কে জানান, কানাডায় প্রেরণের প্রলোভন দেখিয়ে অসহায় মানুষদের ভূয়া ভিসা প্রদান করে প্রায় ১৭ লাখ টাকা আত্মসাতে সাইবার সুরক্ষা আইনে তার নামে মামলা হলে ফজলার রহমান আত্মগোপনে চলে যায়। র‌্যাবের সহযোগিতায় তাকে নীলফামারী থেকে গ্রেপ্তার করে মঙ্গলবার জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নবজাতক রেখে দাখিল পরীক্ষা দিলেন হাওয়া আক্তার

নীলফামারীতে মাদকাসক্ত ছেলেকে পুলিশে দিলেন বাবা

বিজিবির বিশেষ অভিযানে মোটরসাইকেলসহ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ

৩ দিন বন্ধ থাকবে বাংলাবান্ধা স্থলবন্দর

দেবীগঞ্জের তাসমিয়া প্রধান প্রথমবারের মতো যাচ্ছেন সংসদে

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

পশ্চিমবঙ্গে নির্বাচন, বুড়িমারী স্থলবন্দর বন্ধ থাকবে ৪ দিন

গঙ্গাচড়ায় স্কুলছাত্রীসহ দুই গৃহবধূর আত্মহত্যা

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন বিলকিস ইসলাম

কাল এসএসসি পরীক্ষা, প্রবেশ পত্রে ভুলে ১৪৩ পরীক্ষার্থী অনিশ্চিয়তায়