হোম > সারা দেশ > রংপুর

রংপুরে মুন্না হত্যা মামলায় যুবলীগের মুরাদ গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার, রংপুর ও জেলা প্রতিনিধি, লালমনিরহাট

রংপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলিতে নিহত মুন্না হত্যা মামলায় মহানগর ২৮ নং ওয়ার্ড যুবলীগের সাংগঠনিক সম্পাদক মুরাদ খানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার রাত ৭টার দিকে নগরীর স্টেশন বাবু পাড়ার সাজাপাড়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানা পুলিশ।

রংপুর মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার (অপরাধ) ড. আশিক মাহমুদ, গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালী থানার একটি চৌকস দল নগরীর বাবু পাড়া সাজাপুরে এলাকায় অভিযান চালিয়ে যুবলীগ নেতা মুরাদ খানকে গ্রেপ্তার করা হয়। তিনি তিনি সাজাপুর বাবু পাড়ার মৃত মোস্তাক আলমের পুত্র।

রংপুর মহানগর পুলিশ কমিশনার মো. মজিদ আলী জানান, হত্যা মামলার আসামি এবং অপরাধীরা যেখানেই আছে সেখান থেকেই তাদেরকে গ্রেপ্তারের সর্বোচ্চ চেষ্টা করছি। এ ব্যাপারে আমরা জিরো টলারেন্স ঘোষণা করেছি।

চিরিরবন্দরে বিদ্যুৎস্পৃষ্টে বিএনপি নেতার মৃত্যু

কোরবানির বর্জ্য অব্যবস্থাপনায় দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী

বিএনপির বহিষ্কৃত নেতাসহ বিভিন্ন দলের তিন শতাধিক কর্মী-সমর্থকের এনসিপিতে যোগদান

তেঁতুলিয়ায় নদীতে গোসল করতে নেমে কিশোরের মৃত্যু

পলাশবাড়ীতে যাত্রীবাহী বাস খাদে পড়ে এক নারী নিহত

ভারত বরাবরই মুসলমানদের বিরুদ্ধে: এটিএম আজহার

নবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল নারীর

কুড়িগ্রামে দুস্থদের মধ্যে পিসবের কোরবানির মাংস বিতরণ

সৈয়দপুরে সিইবি ফাউন্ডেশনের সংবর্ধনা ও পুরস্কার বিতরণ

হাতীবান্ধায় তিস্তা ব্যারাজে মানুষের ঢল