হোম > সারা দেশ > রংপুর

১৩ বছর পুজায় একটা সিঁদুরের কৌটাও ভাগ্যে জোটেনি, তবুও ফিরতে চান স্বামীর সংসারে

জেলা প্রতিনিধি, নীলফামারী

দীর্ঘ ১৩ বছরেও স্বামীর সংসারে ফিরতে পারেননি নীলফামারীর জলঢাকা উপজেলার বামনা-বামনী হরিসভাপাড়া গ্রামের সমিতা রানী। মাত্র কয়েক মাসের সংসার জীবনের পর স্বামী ও শ্বশুরবাড়ির নির্যাতনে বিতাড়িত হয়ে অসহায়ভাবে বাবার বাড়িতে পড়ে আছেন তিনি।

হিন্দু ধর্মীয় রীতিনীতি মেনে অতুল চন্দ্র রায়ের ছেলে রতন চন্দ্র রায়ের সঙ্গে তার বিয়ে হয়। কিন্তু কিছুদিন যেতেই যৌতুকের দাবিতে সমিতাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করে স্বামী ও শ্বশুরবাড়ির লোকজন। একপর্যায়ে তাকে মারধর করে বাড়ির বাইরে ফেলে দেওয়া হয়। পরে বয়স্ক বাবা-মা তাকে উদ্ধার করে চিকিৎসা করান।

সমিতা রানী অভিযোগ করে বলেন, ‘আমার বাবা গরীব। বিয়ের সময় যথাসাধ্য উপঢৌকন দিলেও কয়েক মাসের মাথায় স্বামী ও তার পরিবার যৌতুকের জন্য অমানবিক নির্যাতন শুরু করে। ১৩ বছর ধরে বাবার বাড়িতে পড়ে আছি। স্বামী কোনো খোঁজ নেয়নি। নতুন বিয়ে করে সে সুখে সংসার করছে, অথচ আমি স্বামীর সংসারের আশায় বুক বেঁধে আছি।’

খুটামারা ইউনিয়নের সাবেক ইউপি সদস্য দেলোয়ার রহমান জানান, ‘বিয়ের সময় সমিতার বাবার কাছ থেকে দেড় লাখ টাকা নেয়া হয়েছিল। পরবর্তীতে আবারও যৌতুক দাবি করে রতন ও তার পরিবার। টাকা দিতে না পারায় সমিতাকে নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়া হয়।’

এ বিষয়ে রতন চন্দ্র রায় কোনো মন্তব্য করতে রাজি হননি।

এদিকে সমিতার এই দীর্ঘ প্রতীক্ষা নিয়ে এলাকাজুড়ে চলছে নানা আলোচনা। স্থানীয়দের প্রশ্ন—১৩ বছর ধরে বাবার বাড়িতে অপেক্ষমাণ এই নারী আদৌ কি কোনোদিন স্বামীর সংসারে ফিরতে পারবেন?

চলন্ত বাস থেকে দুই যাত্রীকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা, আহত আরেক যাত্রী

পলাশবাড়ীতে ৪ সাংবাদিকের ওপর হামলা, জেলা জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারির নিন্দা

বালুর অবৈধ কারবারের বিরুদ্ধে সংবাদ সংগ্রহ, চার সাংবাদিককে তুলে নিয়ে মারধর

উত্তরাঞ্চলের যে মসজিদ ঘিরে রয়েছে বাংলাদেশে ইসলাম প্রচারের প্রাচীন ইতিহাস

গঙ্গাচড়ায় সড়ক দুর্ঘটনায় তরুণ নিহত

যেসব এলাকায় আজ ৯ ঘণ্টা বিদুৎ থাকবে না

স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবিতে এনসিপির মশাল মিছিল

ঠাকুরগাঁও সীমান্তে নাগর নদীর ওপারে দুই বাঘ, আতঙ্কে এলাকাবাসী

ওয়ার্কার্স পার্টির উপজেলা সাধারণ সম্পাদকের জামায়াতে যোগদান

জনগণের সঙ্গে গায়ের জোর দেখানোর চেষ্টা করলে পরিণতি হবে ৫ আগস্টের মতো