হোম > সারা দেশ > রংপুর

সাঘাটায় পাম্পে অভিযান, ১২শ লিটার পেট্রোল জব্দ

উপজেলা প্রতিনিধি, সাঘাটা (গাইবান্ধা)

গাইবান্ধার সাঘাটার ভরতখালীতে রেজিস্ট্রেশন বিহীন পাম্পে অভিযান চালিয়ে ১২০০ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

রোববার ভরতখালী হাটের মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সে অভিযান চালিয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. আশরাফুল কবীর পেট্রোল জব্দ করেন।

এছাড়াও দীর্ঘদিন ধরে অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

এলাকাবাসীর অভিযোগ, মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্সের প্রোপাইটার আবুল কালাম আজাদ (অলক) সরকার নির্ধারিত মূল্যের চেয়ে প্রায় দ্বিগুণ দামে পেট্রোল বিক্রি করে আসছেন। তাৎক্ষণিকভাবে ক্রেতাদের এমন অভিযোগের বিষয়ে প্রমাণ মেলে।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কোবীর বলেন, জব্দকৃত পেট্রোল সরকার নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও উপজেলা কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

জামায়াতকে কখনই এ দেশের মানুষ ক্ষমতায় আনবে না: মির্জা ফখরুল

বাংলাদেশি জেলের লাশ ভারতে উদ্ধার, ১৯ দিন পর দেশে ফেরত

সাত মাস পর উৎপাদনে ফিরল বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩ নম্বর ইউনিট

৪২ হাজার টাকার ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি আটক

মাদক নির্মূল ও ফুলবাড়ীর উন্নয়নে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান এমপি আতিক মুজাহিদের

নিজস্ব অর্থায়নে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি

একটা দল ধর্মের নামে রাজনীতি করে : মির্জা ফখরুল

তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার ডিএসবি সদস্য

ভাইকে বাঁচাতে পানিতে ঝাঁপ দিল বোন, দুজনের মৃত্যু

নারীকে মাদক দিয়ে ফাঁসিয়ে টাকা হাতিয়ে নেয় চার যুবক