হোম > সারা দেশ > রংপুর

রংপুরে নির্ধারিত মূল্যে ডিম দুধ ও ব্রয়লার বিক্রির কার্যক্রম শুরু

রংপুর অফিস

পুরো রজমান মাস জুড়ে নির্ধারিত মূল্যে ডিম দুধ, ব্রয়লার বিক্রির কার্যক্রম শুরু করেছে রংপুর জেলা প্রশাসন ও প্রাণিসম্পদ অধিদপ্তর। বুধবার( ১৮ ফেব্রুয়ারি) দুপুরে নগরীর ডিসির মোড় এলাকায় এর উদ্বোধন করেন ডিসি মোহাম্মদ এনামুল আহসান। এসময় জেলা প্রাণি সম্পদ-কর্মকর্তা ডা. নাজমুল হুদা, অতিরিক্ত জেলা প্রাথমিক কর্মকর্তা মাহফুজা আক্তার মুন্নি প্রমুখ।

নগরীর শাপলা চত্বর, পায়রা চত্বরসহ৭টি স্থানে এই নির্ধারিত মূল্যে মাসব্যাপী পণ্য বিক্রি হবে। উদ্বোধনের পর পরই শুরু হয় বেচা-বিক্রির কার্যক্রম। প্রতি হালি ডিম ৩৩ টাকা ২৫ পয়সা, প্রতি লিটার দুধ ৭০ টাকা এবং ব্রয়লার(ড্রেসড) মুরগি প্রতি কেজি ২২৫ টাকা দরে বিক্রি করা হচ্ছে। এছাড়াও নগরীতে শুরু হয়েছে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম।

উদ্বোধন করে ডিসি জানান, রমজান মাস উপলক্ষে নিরাপদ খাদ্য নিশ্চিত এবং বাজারমূল্য নিয়ন্ত্রণে ব্যবসায়ী ও সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সমন্বয়ে কঠোর মনিটরিং কার্যক্রম চলছে। রমজান মাসে চাহিদার বিপরীতে সরবরাহ সঠিক রাখা এবং মান ও মূল্য নিয়ন্ত্রণে রাখতে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে। ব্যবসায়ীদের দায়িত্বশীলতার সাথে পণ্য বিক্রির আহবান জানান তিনি।

আ.লীগের দলীয় অফিস খুলতে গিয়ে ৫ নেতা-কর্মী আটক

তারাগঞ্জে ভোট কর্মকর্তাদের টাকা কর্তন নিয়ে তীব্র বিতর্ক

নির্ধারিত সময়সীমা পেরোলেও ঝুলছে ফেস্টুন-ব্যানার

দুই মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন ডা. জাহিদ হোসেন

আপনার যা ক্ষমতা আছে লেখেন- তারাগঞ্জে সাংবাদিককে ইউএনও

আসাদুল হাবিব দুলুর মন্ত্রী হওয়ার খবরে লালমনিরহাটে মিষ্টি বিতরণ

জামানত হারালেন জাপার সাবেক মহাসচিব রাঙ্গা

বিএনপিতে যোগ দিয়েও শেষ রক্ষা হলো না কৃষক লীগ নেতার

নাগেশ্বরীতে সাংবাদিককে প্রাণনাশের হুমকি

শিক্ষা কর্মকর্তাকে ঘুষ দিতে এসে ৭ লাখ টাকাসহ শিক্ষক আটক