হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাট-১ আসনে বিএনপি প্রার্থীর জয়

উপজেলা প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)

ছবি: আমার দেশ

লালমনিরহাট-১ (হাতীবান্ধা-পাটগ্রাম) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।

‎আসনটিতে বিএনপির প্রার্থী রাজীব প্রধান পেয়েছেন ১ লাখ ৪৮ হাজার ৬৮৬ ভোট। তার নিকটতম প্রার্থী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে আনোয়ারুল ইসলাম পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৫৭২ ভোট। ৯ হাজার ১১৪ ভোটের ব্যবধানে বিএনপি প্রার্থী নির্বাচিত হয়েছেন। আসনটিতে মোট প্রার্থী ছিলেন ৯ জন। স্বাধীনতা-পরবর্তী যেকোনো সময়ে এই ঘাঁটি ছিল আওয়ামী লীগ ও জাতীয় পার্টির।

‎এ আসনের মোট ভোটার ৪ লাখ ৩ হাজার ৫৬১ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ২ হাজার ৭০৭ জন ও নারী ভোটার ২ লাখ ৮ হাজার ৫২ জন এবং তৃতীয় লিঙ্গের তিনজন ভোটার রয়েছেন। মোট ১৩৭টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা সহকারী  রিটার্নিং কর্মকর্তা বেসরকারিভাবে এ ফলাফল ঘোষণা করেন। নির্বাচনের ফল ঘোষণার পর বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন।

‎বিজয়ী প্রার্থী ব্যারিস্টার হাসান রাজীব প্রধান ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে সবাইকে নিয়ে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

বাসের টিকিট কালোবাজারি করে অতিরিক্ত ভাড়া আদায়, গ্রেপ্তার ৩

মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষার্থীদের শপথ

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সংহতি সভা

মাদক ব্যবসা ছাড়ো না হলে পীরগঞ্জ ছাড়ো

পীরগাছায় পুকুরে ডুবে দুই ভাই-বোনের মৃত্যু

দিনাজপুর-ঠাকুরগাঁও সীমান্তে পুশইন প্রতিরোধে বিজিবির কঠোর নজরদারি

দিনাজপুরে হাজার কোটি টাকার লিচু বিক্রির আশা

ভূরুঙ্গামারীতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০৫ দোকান ভস্মীভূত

লালমনিরহাট সীমান্তে ৩৩ জনকে পুশইনের চেষ্টা, কঠোর অবস্থানে বিজিবি

জ্বালানি তেল ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির প্রতিবাদে রংপুরে জামায়াতের বিক্ষোভ