হোম > সারা দেশ > রংপুর

জমি নিয়ে ভাইয়ে-ভাইয়ে সংঘর্ষে একজন নিহত

উপজেলা প্রতিনিধি, কিশোরগঞ্জ (নীলফামারী)

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার মাগুড়া ইউনিয়নে ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে সংঘর্ষে আব্দুল করিম (৪০) নামে একজন নিহত হয়েছে। রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার দুপুরে তার মৃত্যু হয়।

তিনি মাগুড়া ইউনিয়নের দোলাপাড়া গ্রামের পূর্বপাড়া এলাকার আব্দুল ওহাবের ছেলে।

বিষয়টি মঙ্গলবার বিকালে নিশ্চিত করেন মাগুড়া ইউপি চেয়ারম্যান আখতারুজ্জামান মিঠু।

মিঠু জানান, মৃত্যু আজিম উদ্দিনের ৬ ছেলের মধ্যে ৫ছেলে। তাদের ভাইদের মধ্য জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার দুপুরে জমির বিরোধ নিয়ে উভয়পক্ষে সংঘর্ষ বাঁধে। এ সময় আব্দুল করিম গুরুত্বর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। মঙ্গলবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় তিনি নিহত হন।

কিশোরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফর রহমান জানান, ভাইয়ে ভাইয়ে জমি নিয়ে বিরোধে একজনের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ পাঠানো হয়েছে। দোষীদের গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে।

এমই

আকস্মিক ঝড়ে চিলমারী বন্দরে চার নৌকা ডুবি

দুই ভাইয়ের জমি বিরোধের সংঘর্ষে প্রাণ গেল শ্যালকের ছেলের

রংপুরে এক হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

বীরগঞ্জে শালবন থেকে যুবকের লাশ উদ্ধার

মাদক ও ক্যাসিনোমুক্ত সমাজ গঠনে সবাইকে এগিয়ে আসতে হবে: মন্ত্রী দুলু

বরাদ্দের টাকা কোথায় খরচ হলো, জানালেন আখতার হোসেন

রংপুরে বিষাক্ত মদ পানে ৪ জনের মৃত্যু

বরের হাত ধোয়া নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, কনেকে মারধর

দিনাজপুরে ইসলামী ব্যাংক গ্রাহক ফোরামের মানববন্ধন

দুই হাত নেই, তবু উচ্চশিক্ষা শেষের পথে সাকিবের