হোম > সারা দেশ > রংপুর

প্রবেশপত্র না পেয়ে মহাসড়ক অবরোধ এসএসসি পরীক্ষার্থীদের

আমার দেশ অনলাইন

গাইবান্ধায় ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে এসএসসি পরীক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

এসএসসি পরীক্ষার প্রবেশপত্র না পাওয়ায় গাইবান্ধার পলাশবাড়ীতে ঢাকা-রংপুর মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে গৃধারীপুর আদর্শ উচ্চ বিদ্যালয়ের অন্তত ৫০ পরীক্ষার্থী। তাদের অভিভাবকরাও বিক্ষোভে অংশ নেন।

সোমবার রাত ৯টার দিকে পলাশবাড়ী পৌর শহরের পলাশবাড়ী ফিলিং স্টেশনের সামনের সড়ক অবরোধ করে তারা। এতে মহাসড়কের উভয় পাশে যানজটের সৃষ্টি যানবাহন আটকে দুর্ভোগে পড়েন যাত্রীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা জানায়, রাত পোহালেই এসএসসি পরীক্ষা। কিন্তু তারা এখনো প্রবেশপত্র পায়নি। এ নিয়ে স্কুল কর্তৃপক্ষ টালবাহানা করছে। তাই তারা মহাসড়ক অবরোধ করেছে।

পলাশবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ জাবের আহমেদ ঘটনাস্থলে এসে প্রবেশপত্র দেওয়ার আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় শিক্ষার্থীরা।

শেখ জাবের আহমেদ গণমাধ্যমকে বলেন, ‘সব পরীক্ষার্থীর প্রবেশপত্রের ব্যবস্থা করা হবে। এ বিষয়ে স্কুল কর্তৃপক্ষের সঙ্গেও কথা বলব।’

দেবীগঞ্জে সড়ক নির্মাণে পিকেটের বদলে ২ নম্বর ইট ব্যবহারের অভিযোগ

ভারতের উজান থেকে প্রবল গতিতে ধেয়ে আসছে পানি

তিস্তার পানি বিপৎসীমার ওপরে, নিম্নাঞ্চল প্লাবিত

পার্বতীপুরে তিন হোটেল ও এক বেকারিকে ৫ লাখ টাকা জরিমানা

সেতুর সংযোগ সড়কে ধস, ভোগান্তিতে কয়েক হাজার মানুষ

মন্দিরের বারান্দায় চলছে শিক্ষার্থীদের পাঠদান

পল্লী বিদ্যুৎ সমিতির ঠিকাদার নিয়োগে দুর্নীতির অভিযোগ

পঞ্চগড়ে প্রতিপক্ষকে ফাঁসাতে নিজেরাই মন্দির ও মূর্তি ভেঙে ফেলার অভিযোগ

শিক্ষার্থীদের ভালোবাসায় সিক্ত হয়ে অবসরে প্রধান শিক্ষক আজহার

রংপুর বিভাগীয় মহাসমাবেশ সফল করতে সৈয়দপুরে ১১ দলের স্বাগত মিছিল