হোম > সারা দেশ > রংপুর

ফুলবাড়ীতে ২২ বছর পর ট্রাফিক ব্যবস্থা চালু

উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী (দিনাজপুর)

দিনাজপুরের ফুলবাড়ীতে সড়কে শৃঙ্খলা ফেরাতে ২২ বছর পর আবারও ট্রাফিক ব্যবস্থা চালু করা হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় পৌর শহরের নিমতলা মোড়ে এই ট্রাফিক ব্যবস্থার উদ্বোধন করেন ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল ও ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মাজেদুল ইসলাম।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি ফুলবাড়ী থানা পুলিশ আয়োজিত ‘ওপেন হাউস ডে’ অনুষ্ঠানে স্থানীয়দের দাবির পরিপ্রেক্ষিতে নতুন পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন ট্রাফিক ব্যবস্থা চালু করার প্রতিশ্রুতি দেন।

নিরাপদ সড়ক চাই দিনাজপুর জেলা শাখার সাধারণ সম্পাদক হারুন উর রশীদ বলেন, ফুলবাড়ীবাসীর দীর্ঘদিনের চাওয়া ছিলো ফুলবাড়ীতে ট্রাফিক ব্যবস্থা চালু করা। আজ তা পূর্ণ হল। এতে গুরুত্বপূর্ণ ভুমিকা রেখেছেন স্থানীয় সাংবাদিকরা। ট্রাফিক ব্যবস্থা চালু হওয়ায় এই এলাকায় যানজট ও সড়ক দুর্ঘটনা অনেকাংশে কমে আসবে বলে আশা করছি।

ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম খন্দকার মুহিব্বুল বলেন, ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) সাজেদুল ইসলামের নেতৃত্বে ৫ জনের একটি টিম এখানে কাজ করবে। আশা করছি, ফুলবাড়ীর দীর্ঘদিনের যে যানজটের যে সমস্য ছিল তা নিরসন হবে। এই ট্রাফিক ব্যবস্থা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সকলের সহযোগিতা কামনা করছি, পাশাপাশি ট্রাফিক আইন মেনে চালানোসহ হেলমেট ব্যবহার করার আহ্বান জানাচ্ছি।

কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড বিতরণে দলীয় দৃষ্টিভঙ্গি থাকবে না

পান্তা-ইলিশ নয়, রুই-পান্তা দিয়ে নববর্ষ উদযাপন উপজেলা প্রশাসনের

কুড়িগ্রাম সীমান্তে আটক দুই বাংলাদেশিকে ফেরত দিল বিএসএফ

নীলফামারীতে মন্দিরের উঠানে কৃষকের গলাকাটা লাশ

দখলমুক্ত জায়গাকে ‘গণমাধ্যম চত্বর’ ঘোষণা জামায়াত এমপির

চিরিরবন্দরে সাংবাদিক লাঞ্ছিতের ঘটনায় এএসআই ক্লোজ

র‍্যাবের অভিযানে মাদকসহ এমপির ভাতিজা ও সহযোগী আটক

দারিদ্র্যের কাছে বৈশাখের আনন্দ ম্লান কুড়িগ্রামের চরাঞ্চলে

পাটগ্রামে এমআরপিতেই ওষুধ বিক্রি, ক্রেতাদের ক্ষোভ

যুবদল নেতাকে কুপিয়ে হত্যা, প্রধান দুই আসামি গ্রেপ্তার